মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Ethiopia: একের পর এক ধস, মুহূর্তে মৃত্যু ২২৯ জনের! মাটির তলায় চাপা পড়ে গেলেন উদ্ধারকারীরাও

Pallabi Ghosh | ২৪ জুলাই ২০২৪ ২০ : ০৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রথম ভূমিধসের কয়েক মিনিট পর দ্বিতীয় ধস। প্রথম ঘটনার পর যাঁরা ধসে চাপা পড়েছিলেন, তাঁদের উদ্ধার করতে এসে মর্মান্তিক পরিণতি হল উদ্ধারকারীদের। পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় পরপর দু'টি ভূমিধসে মৃত বেড়ে ২২৯ জন। এখনও নিখোঁজ বহু। মৃতদের মধ্যে ১৪৮ পুরুষ ও ৮১ জন নারী। ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একাধিক অন্তঃসত্ত্বা ও নাবালক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিধসের ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলের গোফা জোনের কেনচো-শাচা এলাকায়। সোমবার প্রথম ভূমিধসের পর সংলগ্ন একটি এলাকায় আশ্রয় নেন স্থানীয়রা। তাঁদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় প্রশাসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং কৃষকরা। দ্বিতীয় ভূমিধসের ঘটনাটি ঠিক সেখানেই ঘটে। ধসের জেরে মাটি, পাথরের নিচে চাপা পড়েন সকলে। টানা দু'দিন ধরে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২২৯ জনের মৃতদেহ উদ্ধারকাজ করা গেছে।

ইথিওপিয়া সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে গিয়েই অধিকাংশ উদ্ধারকারী মাটির তলায় চাপা পড়েন। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ভারি বৃষ্টির মাঝেই চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত মাত্র পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

প্রসঙ্গত, প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির জেরে ইথিওপিয়ায় ধস, বন্যা, হড়পা বানের ঘটনা ঘটেই। উগান্ডা থেকে কেনিয়া পর্যন্ত একাধিক অঞ্চলে ধসের ঘটনায় শতাধিক প্রাণহানির সাক্ষী থেকেছে পূর্ব আফ্রিকা। চলতি বছরে বর্ষায় ভারি বৃষ্টি শুরু হতেই ভয়াবহ ধসে বিধ্বস্ত হল ইথিওপিয়া।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া