মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Joe Biden: এক সপ্তাহ দেখা নেই, কোথায় জো বাইডেন, প্রেসিডেন্ট আদৌ বেঁচে আছেন? প্রশ্ন নাগরিকদের, জোর জল্পনা আমেরিকায়

Pallabi Ghosh | ২৩ জুলাই ২০২৪ ০৩ : ১৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রেসিডেন্ট জো বাইডেন কোথায়? কেমন আছেন তিনি? আদৌ কি বেঁচে আছেন? এই তিনটি প্রশ্ন ঘুরছে আমেরিকার নাগরিকদের মুখে মুখে। কারণ গত বুধবারের পর তাঁকে আর দেখা যায়নি। তাঁর অস্তিত্বের টের পাননি আমেরিকার নাগরিকরা। দেশ কে চালাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জোর জল্পনার মাঝেও হোয়াইট হাউস একেবারেই মুখে কুলুপ এঁটে রয়েছে।

গত দুই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একাধিক ঘটনায় সরগরম পরিস্থিতি দেশে। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা, প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানো, ডেমোক্র্যাটদের নতুন পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা। এরই মাঝে বাইডেনকে সাতদিন দেখা গেল না। কেন?

গত বুধবার এক জনসভায় প্রেসিডেন্ট বাইডেন উপস্থিত ছিলেন। তারপরেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়, বাইডেন করোনা আক্রান্ত। উল্লেখ্য, গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে বাইডেন বলেছিলেন, গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এর ২৪ ঘণ্টা পরেই জানা যায়, প্রেসিডেন্ট কোভিডে আক্রান্ত। রিপোর্ট পজিটিভ আসতেই লাস ভেগাস ছেড়ে ডেলাওয়ারে পাড়ি দেন বাইডেন। জানিয়েছিলেন, আপাতত সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। দেশ পরিচালনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন।

রবিবার রাতে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন জো বাইডেন। সঙ্গে একটি খোলা চিঠি দিয়েছিলেন। একাংশের নাগরিকদের প্রশ্ন, কেন চিঠি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন বাইডেন? অফিসিয়াল কোনও বার্তা কেন দিলেন না! চিঠিতে বাইডেনের সিগনেচারটি আসল কি না, তা ঘিরেও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যার উত্তর কেউই দেননি। সোমবার যদিও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন, জো বাইডেন কোভিডে আক্রান্ত হয়ে নিভৃতবাসে আছেন। দ্রুত সুস্থ হয়ে তিনি হোয়াইট হাউসে ফিরবেন। কিন্তু আদৌ তিনি বেঁচে আছেন কি না, তা ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে নাগরিকদের মনে। যার উত্তরের অপেক্ষায় আমেরিকা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া