মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জেলবন্দিদের ফোন ব্যবহারে আরও কঠোর আইন

Riya Patra | ১৫ নভেম্বর ২০২৩ ২০ : ৫৬Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: জেলবন্দিদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর আইনের প্রস্তাব করা হয়েছে নতুন কারা আইনের খসড়ায়। রাজ্যগুলির ডিআইজি, আইজিদের লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, জেলবন্দিদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নজরদারি এবং তা ঠেকাতে কঠোর পদক্ষেপ করার সুপারিশ করা হয়েছে। মোবাইল ফোন ব্যবহার করলে সংশ্লিষ্ট জেলবন্দির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সুপারিশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। খসড়া আইনে আরও বলা হয়েছে, কোনও জেলবন্দি, তাদের সাক্ষাৎপ্রার্থী অথবা কারা বিভাগের আধিকারি়ক কোনও নিষিদ্ধ সামগ্রী ব্যবহার করলে, অথবা জেলবন্দিকে কোনও নিষিদ্ধ সামগ্রি সরবরাহ করলে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হবে। সংশোধিত কারা আইন নিয়ে আলোচনা এবং চিঠি দেওয়ার মধ্যেই মধ্যেই রাজ্যসভায় ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে রিপোর্ট পেশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। রিপোর্টে, মেয়াদ ঊত্তীর্ণ বা জাল খাদ্য অথবা পান সামগ্রি বিক্রি করলে ৬ মাসের জেল এবং তারসঙ্গে ২৫,০০০ টাকার জরিমানার সুপারিশ করা হয়েছে। জাল খাদ্য এবং পানীয় সামগ্রীর প্রভাবের কথা বিবেচনা করে সংসদীয় কমিটি জানিয়েছে, যে শাস্তির বিধান দেওয়া হয়েছে খসড়া আইনে, তা পর্যাপ্ত নয়। বর্তমান আইন অনুযায়ী, জাল খাদ্য অথবা পানীয় সামগ্রী বিক্রি করার অপরাধে ৬ মাস পর্যন্ত জেল অথবা ১,০০ টাকা জরিমানা অথবা অপরাধ বিবেচনা করে দুটোই হতে পারে। তৃণমূল সহ ইন্ডিয়া জোটের দলগুলি লিখিত আপত্তিতে জানিয়েছিল, ভারতীয় ন্যায় সংহিতায় ব্যাপক পরিমাণে ছাপার ভুল রয়েছে। সেই বিষয়টি তুলে ধরে কমিটির রিপোর্টে বলা হয়েছে, "ছাপার একটিও ভুল এই আইন প্রণনয়নের উদ্দেশ্য ব্যাহত করতে পারে এবং আইনটি সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। ফলে, মন্ত্রককে এই ভুল সংশোধন করতে হবে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া