বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Ambani Family: তাঁরা ধনকুবের! তবু মাইসোরের ৮৮ বছরের পুরনো ক্যাফেতেই কেন যান? আম্বানি পরিবারের রেওয়াজে রহস্য

Kaushik Roy | ২০ জুলাই ২০২৪ ২৩ : ০০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ের ৮৮ বছরের পুরনো এক ক্যাফে, নাম ক্যাফে মাইসোর। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত এই ক্যাফে মাইসোর মুম্বাইয়ের প্রাচীনতম উদুপি খাবারের দোকান । বর্তমানে মাটুঙ্গায় অবস্থিত এই ক্যাফে বিখ্যাত তাদের নরম এবং তুলতুলে ইডলি, খাস্তা মাইসোর মসলা দোসা, স্বাদযুক্ত রসমের জন্য। কিন্তু এই ক্যাফের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে আম্বানি পরিবার। এমনকি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের পর নবদম্পতি এসে প্রণাম করে গিয়েছেন রেস্তোরাঁর বর্তমান মালকিন শান্তেরি নায়কের।








এখনও প্রত্যেক সপ্তাহে ক্যাফে মাইসোর থেকে খাবার পৌঁছায় আম্বানি পরিবারে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি তখন ছাত্র। সেই সময় থেকেই তাঁর ক্যাফে মাইসোরে আসা শুরু। যা এখনও অব্যাহত। ক্যাফের বর্তমান মালিক নরেশ নায়েকের স্মৃতিচারণায়, 'আমার তখন সবে সাত বছর বয়স। একদিন টিভিতে দুই যুবককে দেখতে পাই। তারপর দেখি সেই দুই যুবক আমার সামনে টেবিলে বসে আছেন। তাঁরা ছিলেন মুকেশ এবং অনিল আম্বানি। কীভাবে কেউ একসঙ্গে দুটি জায়গায় থাকতে পারে তখন আমার মাথায় আসেনি। মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা এবং সন্তানদের নিয়েও এসেছেন এখানে।












খাওয়া শেষ করে রাস্তা থেকে বাচ্চাদের জন্য বেলুন কিনে তারপর বাড়ি গিয়েছেন। বড় মাপের মানুষ হলেও সবাইকে উনি সমান চোখে দেখেন। এত ঘটা করে বিয়ের পরেও অনন্ত আম্বানি এবং রাধিকা আমার মায়ের পা ছুঁয়ে প্রণাম করে গেছেন।' এখনও ক্যাফে মাইসোর থেকে প্রতি সপ্তাহান্তে খাবার আম্বানির বাসভবনে পৌঁছে দেওয়া হয়। তাঁদের টিম সেই খাবার সংগ্রহ করে। সময়মত টাকাও দিয়ে দেওয়া হয় তাঁদের। গর্বের সঙ্গে নরেশের বক্তব্য, 'নিজের কোম্পানিগুলির বাইরে শুধুমাত্র ক্যাফে মাইসোরের কথাই বলেন মুকেশ আম্বানি। এটাই আমার কাছে অত্যন্ত গর্বের।'

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া