শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১২ জুলাই ২০২৪ ০১ : ২৯Angana Ghosh
তৈরি করতে লাগবে --১.৫ কাপ ঘি, ৪০০ গ্রাম পেঁয়াজ, ৬০০ গ্রাম মাটন, ১ চা চামচ তেল, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চা চামচ গরমমশলা, ১ চা চামচ হলুদ, ২ চা চামচ আদা ও রসুনের পেস্ট, ৩/৪ কাপ জল, ১ চা চামচ গোটা জিরে, ২ টো তেজপাতা, ৩৫ গ্রাম বাদাম, ২৫ গ্রাম কিশমিশ, ১/২ কাপ দই, ১/২ কাপ দুধ, ১ টি লেবু, অল্প পুদিনা পাতা, সূক্ষ্মভাবে কাটা ২০ গ্রাম ধনেপাতা, ২ টি ছোট এলাচ, ৪ টেবিল চামচ গোলাপ জল, ৪০০ গ্রাম বাসমতি চাল, ১টি বড় এলাচ, ১ টি স্টার অ্যানিস, ৪টি লবঙ্গ, ২টি 2 দারচিনি।
কীভাবে বানাবেন-- প্রথমে মাংস তৈরি করে নিতে হবে। মাংস ম্যারিনেট করতে টকদই, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, অল্প তেল, ও অন্যান্য গুঁড়োমশালা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ম্যারিনেট করা মাংস ফ্রিজে রেখে দিন ২ ঘন্টা। রান্না করার আধ ঘন্টা আগে নরমাল টেম্পারেচারে আনতে হবে।
এবার প্রেসার কুকারে সামান্য ঘি গরম করুন। গোটা গরমমশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংস দিন। ভাল করে কষাতে হবে। এবার আন্দাজমতো নুন ও জল দিয়ে মাংস ভাল করে সেদ্ধ করে নিতে হবে।
অন্য একটি পাত্রে গোটা গরমমশলা দিয়ে জল গরম করতে দিন। ফুটে এলে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিন। অর্ধেক সেদ্ধ হলে জল ঝরিয়ে পাশে রেখে দিন। অন্য একটি কড়াইতে অল্প ঘি দিয়ে কিশমিশ এবং বাদাম ভেজে রাখুন। অল্প বেরেস্তা তৈরি করে নিন । একটি বড় পাত্রে তৈরি করা মাংস দিন কিছুটা। উপর থেকে দিন ভাতের লেয়ার। কিছু বেরেস্তা, ভেজে রাখা বাদাম ও কিশমিশ, জায়ফলগুঁড়ো আর গোলাপজল। আবার দিন মাংসের স্তর। উপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতা আর পুদিনাপাতা। এর পরে আবার দিতে হবে ভাতের স্তর। একদম উপরে অল্প দুধ, পরিমাণমতো চিনি আর ঘি। পাত্রটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভাল করে চাপা দিয়ে দিন। পাত্রটিকে ২৫-৩০ মিনিট নিভু আঁচে দমে রাখতে হবে। তাহলেই তৈরি নল্লি গোস্ত বিরিয়ানি। পরিবেশন করুন রায়তা দিয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?