রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | NEET-UG: নিট-ইউজির ভবিষ্যত কী? সুপ্রিম কোর্টে ফের শুনানি ১৮ জুলাই

Riya Patra | ১১ জুলাই ২০২৪ ১৯ : ২৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি ছিল। নিট-ইউজির প্রবেশিকা পরীক্ষা নিয়ে সুপ্রিম-রায়ের দিকেই তাকিয়ে ছিল সব পক্ষ। তবে শীর্ষ আদালতে শুনানি স্থগিত। পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে, ১৮ জুলাই। এর আগে বুধবার, হলফনামায় এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছিল, নিট-এ প্রশ্ন ফাঁস-বেনিয়ম হয়নি। পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।  অন্যদিকে সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, এই প্রশ্ন ফাঁস হয়েছিল স্থানীয় ভাবে, সমাজমাধ্যমে নয়। সোমবারের শুনানির পর, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বৃহস্পতিবার হবে শুনানি। তবে এদিন জানা গেল, সিদ্ধান্ত নেওয়ায় হতে পারে আগামী সপ্তাহে।

আট জুলাই দেশের সর্বোচ্চ আদালতও তাদের পর্যবেক্ষণে জানিয়েছিল, দুর্নীতি হয়েছে। পরীক্ষায় ব্যাপক অনিয়মের যে অভিযোগ উঠেছে, বুধবারের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার এনটিএ জানায়, প্রশ্ন ফাঁস-বেনিয়মের ঘটনা ঘটেনি। হলফনামায় জানানো হয়েছে, স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল, আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা তার তদন্ত করেছনে। তাতে দেখা গিয়েছে, নিট-এ দুর্নীতি সর্বত্র, ব্যাপকহারে হয়নি। জানানো হয়েছে, তদন্তকারীরা খতিয়ে দেখেছেন, প্রশ্নের কোন ট্রাঙ্ক ভাঙা হয়নি, কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। 
শীর্ষ আদালত প্রশ্ন করেছিল, একই সঙ্গে এত বেশি সংখ্যক ‘টপার’ কেন? প্রবেশিকা পরীক্ষায় ৬৭ জন পরীক্ষার্থী একই নম্বর পেয়েছিল। শুধু প্রথম স্থানাধিকারীদের সংখ্যাই নয়, সন্দেহ বাড়িয়েছিল হরিয়ানার একই কেন্দ্র থেকে ৬ জন পরীক্ষার্থী প্রথমস্থান লাভ করায়। যদিও এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে কোনও গরমিল প্রমাণিত হয়নি। ৬৭ জন পরীক্ষার্থীর প্রথম স্থান অধিকার করায় কোনও গরমিল নেই বলেও উল্লেখ করা হয়েছে। হরিয়ানার ওই ৬ পড়ুয়ার সর্বোচ্চ নম্বর পাওয়ার বিষয়ে জানানো হয়েছে, তাদের দেরিতে প্রশ্নপত্র দেওয়ায় অতিরিক্ত নম্বর অর্থাৎ গ্রেস নম্বর দেওয়া হয়েছিল

প্রশ্ন ফাঁস-বেনিয়মের অভিযোগ ওঠার পর, পুনরায় এই পরীক্ষা করানোর দাবি নিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছিল। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পুনরায় পরীক্ষার নির্দেশ না দিলেও, জানিয়ে দিয়েছিল, ৪৮ ঘন্টার মধ্যে, অর্থাৎ বুধবারের মধ্যে ব্যপক অনিয়মের যে অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত সব ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে তথ্য দিতে হবে। বুধবার কেন্দ্র হলফনামায় নিজেদের তথ্য তুলে ধরে জানিয়েছে, পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই, প্রয়োজনে জুলাইয়ে শুরু হতে পারে কাউন্সেলিং।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া