শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

NEET Paper Leak:  বুধবারের মধ্যে নিট-কাণ্ডে হলফনামা জমা দিতে বলেছিল সর্বোচ্চ আদালত। কেন্দ্র এবং এনটিএ-এর বক্তব্য জানা গিয়েছে ইতিমধ্যে। এবার জানা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর পর্যবেক্ষণ। সূত্রের খবর, সিবিআই জানিয়েছে, নিট-এ প্রশ্ন ফাঁস হয়েছে স্থানীয়ভাবে। সমাজমাধ্যমে নয়। বৃহস্পতিবার সিবিআই সুপ্রিমকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে। সূত্রের খবর, সিবিআই-এর পর্যবেক্ষণ, বিহারের একটি কেন্দ্রেই নিট-এর প্রশ্ন ফাঁস হয়েছিল এবং সেটি সেখানেই সীমাবদ্ধ ছিল।

দেশ | NEET Paper Leak: প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু সমাজমাধ্যমে নয়, নিট-কাণ্ডে সিবিআই বক্তব্য

Riya Patra | ১১ জুলাই ২০২৪ ১৬ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বুধবারের মধ্যে নিট-কাণ্ডে হলফনামা জমা দিতে বলেছিল সর্বোচ্চ আদালত। কেন্দ্র এবং এনটিএ-এর বক্তব্য জানা গিয়েছে ইতিমধ্যে। এবার জানা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর পর্যবেক্ষণ। সূত্রের খবর, সিবিআই জানিয়েছে, নিট-এ প্রশ্ন ফাঁস হয়েছে স্থানীয়ভাবে। সমাজমাধ্যমে নয়। বৃহস্পতিবার সিবিআই সুপ্রিমকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে। সূত্রের খবর, সিবিআই-এর পর্যবেক্ষণ, বিহারের একটি কেন্দ্রেই নিট-এর প্রশ্ন ফাঁস হয়েছিল এবং সেটি সেখানেই সীমাবদ্ধ ছিল। অন্যত্র পরীক্ষার্থীদের এটি প্রভাবিত করেনি। অর্থাৎ কেন্দ্র বা এনটিএ তাদের হলফনামায় যে ব্যাপক দুর্নীতির বিষয়টি অস্বীকার করেছে, তাতেই একপ্রকার মান্যতা দিল তদন্তকারী সংস্থা। অভিযোগ ছিল, প্রশ্ন পরীক্ষার আগেই ফাঁস হয়েছিল সমাজমাধ্যমে। কিন্তু তাতেও সিলমোহর দেয়নি সিবিআই। তাদের পর্যবেক্ষণ, প্রশ্ন সমাজমাধ্যমে ফাঁস হয়নি। 

উল্লেখ্য, বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রও জানিয়েছে, ব্যাপক দুর্নীতির প্রমাণ মেলেনি। নিট প্রশ্ন ফাঁস-বেনিয়মের ঘটনায় পুনরায় পরীক্ষার দাবিতে মামলা দায়ের হয়েছিল। সোমবার ৪৮ ঘন্টার মধ্যে হলফনামায় তথ্য চেয়েছিল আদালত। কেন্দ্র এবং এনটিএ একযোগে অস্বীকার করেছে ব্যাপক দুর্নীতির কথা। কেন্দ্র জানিয়েছে বড় দুর্নীতির প্রমাণ যেহেতু মেলেনি, সেক্ষেত্রে পুনরায় পরীক্ষার আয়োজনের প্রয়োজন নেই। সূত্রের খবর, হলফনামায় কেন্দ্র জানিয়েছে নিট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই থেকেই কাউন্সেলিং শুরু করতে চায় তারা। উল্লেখ্য, কেন্দ্র এবং এনটিএ, নিজেদের বক্তব্যের পক্ষে আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞদের তদন্তের রিপোর্ট তুলে ধরেছে আদালতের সামনে। 

শীর্ষ আদালত প্রশ্ন করেছিল, একই সঙ্গে এত বেশি সংখ্যক ‘টপার’ কেন? প্রবেশিকা পরীক্ষায় ৬৭ জন পরীক্ষার্থী একই নম্বর পেয়েছিল। শুধু প্রথম স্থানাধিকারীদের সংখ্যাই নয়, সন্দেহ বাড়িয়েছিল হরিয়ানার একই কেন্দ্র থেকে ৬ জন পরীক্ষার্থী প্রথমস্থান লাভ করায়। যদিও এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে কোনও গরমিল প্রমাণিত হয়নি। ৬৭ জন পরীক্ষার্থীর প্রথম স্থান অধিকার করায় কোনও গরমিল নেই বলেও উল্লেখ করা হয়েছে। হরিয়ানার ওই ৬ পড়ুয়ার সর্বোচ্চ নম্বর পাওয়ার বিষয়ে জানানো হয়েছে, তাদের দেরিতে প্রশ্নপত্র দেওয়ায় অতিরিক্ত নম্বর অর্থাৎ গ্রেস নম্বর দেওয়া হয়েছিল।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া