শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Modi: ‌প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ কংগ্রেসের

Rajat Bose | ০৯ জুলাই ২০২৪ ০১ : ০৮Rajat Bose
বীরেন ভট্টাচার্য, দিল্লি:‌ ‌রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন ‌উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ জারির আবেদন করল কংগ্রেস। দলের রাজ্যসভার মুখ্যসচেতক জয়রাম রমেশ চেয়ারম্যান জগদীপ ধনকরকে এই ব্যাপারে চিঠি লিখেছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন চেয়ারম্যানে সম্পর্কে যে মন্তব্য করেছেন, আগে কেউ তা করেননি। একইভাবে, এনডিএ সরকারের একমাস পূর্তিকে সামনে রেখে ১০টি ইস্যু সামনে এনে কেন্দ্রের থেকে জবাব চাইল কংগ্রেস।



 চেয়ারম্যানকে লেখা চিঠিতে জয়রাম রমেশ উল্লেখ করেছেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আমি স্বাধীকারভঙ্গের অভিযোগ আনছি। ২০২৪ এর ২ জুলাই, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপনের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, তারা যত সংখ্যার দাবিই করুক না কেন, আমরা যখন ২০১৪ সালে ক্ষমতায় আসি আমাদের রাজ্যসভায় সংখ্যা খুব কম ছিল এবং সেই সময় চেয়ারম্যান তাদের দিকে ঝুঁকে ছিলেন।’‌ কোনও নাম না করলেও, জয়রাম রমেশের দাবি, প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে লক্ষ্য করেই এই মন্তব্য করা হয়েছে। তিনি চিঠিতে আরও বলেছেন, প্রাক্তন উপরাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য অপ্রত্যাশিত এবং অবমাননাকর। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জয়রাম রমেশ। 




এদিকে, গত ৮ জুন শপথগ্রহণ করেছে এনডিএ সরকার। আজ বর্তমান কেন্দ্রীয় সরকারের সামনে ১০টি ইস্যু তুলে ধরেছে কংগ্রেস। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘‌এই একমাসে কী হয়েছে? ভয়াবহ রেল দুর্ঘটনা, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ৮ জন সেনা জওয়ান শহিদ, ১০ জনের মৃত্যু, নিট প্রশ্নপত্র ফাঁস, স্নাতকোত্তর নিট পরীক্ষা স্থগিত, ইউজিসি–নেট পরীক্ষা স্থগিত, সিএসআইআর–ইউজিসি–নেট পরীক্ষা স্থগিত, দুধ, ডাল, সবজি, গ্যাস, টোলের মূল্যবৃদ্ধি, টাকার দামে পতন, বেকারত্ব গত ৮ মাসে রেকর্ড এবং পাইকারি মুদ্রাস্ফীতি ১৫ মাসের রেকর্ড ভেঙেছে।’‌ বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকে লোকসভা নির্বাচনেও অন্যতম ইস্যু হিসেবে তুলে ধরেছিল বিরোধী তথা ইন্ডিয়া জোট। আজ সরকার গঠনের একমাস পর সেই ইস্যু তুলে সরকারের থেকে জবাব তলব করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের কথায়, ‘‌প্রধানমন্ত্রীকে জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলা রুখতে হবে।’‌ 










নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া