মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Durga Puja: ‘‌বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩’‌ প্রতিযোগিতার ফল ঘোষণা

Rajat Bose | ১৯ অক্টোবর ২০২৩ ২০ : ৪৫Rajat Bose
কাকলি মুখোপাধ্যায়: বাংলার দুর্গোৎসবকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে পুজো কার্নিভাল। ২৭ অক্টোবর রেড রোডে কার্নিভাল হবে। ২৬ অক্টোবর হবে জেলায় জেলায় কার্নিভাল। কলকাতার পাশাপাশি এবার জেলার কার্নিভালকে আরও সুন্দর, আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ‘‌বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩’‌ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ‌‌করে এ কথা জানালেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানান, বাংলার দুর্গাপুজো দেখতে হাজার হাজার বিদেশি পর্যটক এসেছেন। শহর ঘুরে ঠাকুর দেখার জন্য বিশেষ সুসজ্জিত ট্রাম চালু করা হয়েছে। ১৭ অক্টোবর থেকে রাজ্য সরকারের উদ্যোগে বহু মানুষকে নিয়ে প্রতিমা–‌দর্শনও শুরু হয়ে গেছে। এদিন অবনীন্দ্র সভাগৃহে সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতায় বিজয়ী পুজো কমিটির নাম ঘোষণা করেন মন্ত্রী। ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু, তথ্য–সংস্কৃতি দপ্তরে অধিকর্তা কৌশিক বসাক ও নন্দন–‌এর সিইও শর্মিষ্ঠা ব্যানার্জি। মন্ত্রী জানান, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, অর্থাৎ কলকাতা, দক্ষিণ দমদম, বরানগর, বিধাননগর, হাওড়া পুরসভার পুজোগুলিকে সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং— এই বিভাগে পুরস্কৃত করা হয়েছে। প্রতিযোগিতায় সেরার সেরা ৩৭টি পুজো কমিটি। সেরার সেরা বিভাগে সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী, টালা প্রত্যয়, ত্রিধারা, অকালবোধন, কালীঘাট মিলন সঙ্ঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্থান পার্ক, যোধপুর পার্কের মতো বড় বড় পুজো কমিটি রয়েছে। এছাড়া সেরা মণ্ডপ ৫টি, সেরা প্রতিমা ৫টি, সেরা সাবেকি পুজো ২টি, সেরা পরিবেশবান্ধব ১৩টি, সেরা ভাবনা ১৮টি, বিশেষ পুরস্কার ২৩টি এবং সেরা থিম সং–‌এ ১টি পুজো কমিটি বিজয়ী হয়েছে। সব মিলিয়ে ১০৪টি পুজো কমিটিকে ‘‌বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৩’‌ প্রদান করা হচ্ছে। কলকাতা ছাড়া ২২ জেলার পুজোকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ–‌সচেতনতা বিভাগে পুরস্কৃত করা হবে। এ বছর রেড রোডের কার্নিভালে প্রায় ১০০ পুজো কমিটি অংশগ্রহণ করবে। ‌‌‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া