মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | NABC: বঙ্গ সম্মেলনে মৌ রায়চৌধুরী স্মরণ

Riya Patra | ০৯ জুলাই ২০২৪ ২২ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার শিকাগো শহরে সদ্য হয়ে গেল প্রবাসে বাঙালির সবচেয়ে বড় মিলনমেলা বঙ্গ সম্মেলন, যার পোশাকি নাম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স বা এন এ বি সি।‌ সারা পৃথিবী, বিশেষ করে আমেরিকার নানা শহর থেকে কয়েক হাজার অনাবাসী বাঙালি যোগ দেন, তিনটে দিন প্রাণ ভরে উপভোগ করেন বাংলা সাহিত্য সংস্কৃতির স্বাদ। কলকাতার শিল্পী, সাহিত্যিক উদ্যোগপতিরা যান আমন্ত্রিত হয়ে, নিছক বন্ধুত্বের টানেও পাড়ি দেন অনেকে। গত চার থেকে ছয় জুলাই শিকাগোর কনভেনশন সেন্টারে 88 তম বঙ্গ সম্মেলন আয়োজন করেছিল বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো। এবার উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে যথোচিত মর্যাদায় স্মরণ করা হল টেকনো ইন্ডিয়া গ্রুপ -এর কো চেয়ারপার্সন মৌ রায়চৌধুরীকে। সঞ্চালিকা রায়া ভট্টাচার্য বিস্তারিতভাবে বললেন বঙ্গ সম্মেলনের সঙ্গে মৌ রায়চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্কের কথা। নব্বইয়ের দশক থেকে তিনি ও তাঁর স্বামী বিশিষ্ট শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরী নিয়মিত যেতেন এন এ বি সি তে। তাঁদের নেতৃত্বে বহুবার টেকনো ইন্ডিয়া ও আজকাল অংশগ্রহণ করেছে, সেরা বাঙালি পুরস্কারে সম্মানিত করেছে গুণীজনদের। সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঠ, আবৃত্তি, গানে দর্শকের মন ভরিয়েছেন তাঁরা দুজন। রায়া জানালেন, এবারও রায়চৌধুরী দম্পতির যোগ দেওয়ার কথা ছিল বঙ্গ সম্মেলনে। কিন্তু মে মাসে মৌ রায়চৌধুরীর অকালপ্রয়াণে তা আর সম্ভব হল না। তবে পূর্ব সিদ্ধান্ত মত ভারতের শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্বর্ধনার কথা ঘোষিত হয় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরীর নামে। তিনি অনুপস্থিত থাকায় বঙ্গ সম্মেলন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আগস্টে কলকাতায় এসে তাঁর হাতে স্মারক তুলে দেবেন এন এ বি সি শিকাগো কমিটির সভাপতি ইন্দ্রনীল রায়চৌধুরী। এখবর জানিয়েছেন অন্যতম কর্মকর্তা প্রদীপ সেনগুপ্ত। অন্যদিকে বিশিষ্ট প্রবাসী নৃত্যশিল্পী সুনৃতা মিত্র জানিয়েছেন, সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ তাঁরা উৎসর্গ করেছিলেন মৌ রায়চৌধুরীর নামে। এছাড়া বঙ্গ সম্মেলনে উপস্থিত বহু বাঙালি বার্তা পাঠিয়েছেন, তাঁরা মৌ রায়চৌধুরীর স্মৃতিচারণ করেছেন ব্যক্তিগত পরিসরে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া