সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Boutique: সল্টলেকে নতুন ঠিকানায় রংমিলাপ, বুটিকের উদ্ধোধন করলেন অভিনেত্রী পায়েল সরকার

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জুলাই ২০২৪ ১৩ : ৪৮Syamasri Saha
নিজস্ব সংবাদদাতা: সল্টলেক ইসি-৫ এর গ্রাউন্ডফ্লোরের বড় কাচের দরজা ঠেলে ঢুকতেই মন ভরে গেল। শোকেসে থরে থরে সাজানো শাড়িতে ঝলমল করছে শোরুম। হাসিমুখে এগিয়ে এলেন দুই কর্ণধার শ্রীময়ী সরকার ও শ্রীপর্ণা সরকার। তাঁরাও সেজেছেন ‘রংমিলাপ’-এর শাড়িতে। আরও চমক ঘর আলো করে বসে আছেন অভিনেত্রী পায়েল সরকার। এদিনের প্রধান অতিথি। নতুন শোরুমের উদ্ধোধনের তিনি পুরোহিত। সঙ্গে ছিলেন মডেল স্নেহা ধর ও জাসমিন রায়। ধোঁয়া ওঠা ব্ল্যাক কফির সঙ্গে শুরু হল আড্ডা।
শাড়ির প্রতি ভালবাসা আর শাড়ির ব্যবসাকে পেশা হিসাবে নেওয়া এক কথা নয়। যেখানে সারা শহর জুড়ে অলিতে গলিতে এখন বুটিকের রমরমা। ভাবনাটা কী ছিল? শ্রীময়ীর উত্তর ‘’আমাদের এই স্টোরটা নতুন। এতদিন সল্টলেকেই একটা ছোট স্টোর ছিল। ক্রেতাদের চাহিদার সঙ্গে পাল্লা দিতে একটু বড় জায়গার দরকার ছিল।‘’

পছন্দের শাড়ি কেনা আর পছন্দের শাড়ি ক্রেতাদের হাতে তুলে দেওয়ার মধ্যে অনেক তফাৎ। কীভাবে সামলান? এবারেও উত্তর দিলেন শ্রীময়ী। রংমিলাপের বয়স পাঁচ বছর। কোভিডের সময় অনলাইনে ব্যবসা শুরু করেছিলাম। খুব ভাল সাড়া পেয়েছিলাম। সেখান থেকেই শোরুমের সিদ্ধান্ত। আমি আর শ্রীপর্ণা ডিজাইনার। ‘রংমিলাপ’-এর শাড়ির ইউএসপি কী? ‘’আমাদের সব শাড়ি হাতেবোনা। এমব্রয়ডারিরও হাতেই করা হয়। এখানে বাটিকের কাজও স্পেশ্যাল। অ্যালকোহলের সঙ্গে ওয়াক্স মিশিয়ে বাটিকের কাজ করা হয়। একেবারে অন্যরকম। বিষ্ণুপুরে ৬০টা লুম আছে। প্রায় দেড়শোটা ফ্যামিলি ‘রংমিলাপ’-র সঙ্গে যুক্ত। বাংলায় আগে স্বর্ণচরী ছাড়া শাড়িতে জরির কাজ হতো না। গতবছর থেকে ওখানে নতুন ডিজাইনের শাড়ি তৈরি হচ্ছে। এতদিন যাঁরা শুধু সুতির শাড়ি বুনতেন তাঁদের প্রশিক্ষণের মাধ্যমে সিল্কের শাড়ি বুনতে শিখিয়েছি। স্বর্ণচরী, বালুচরী শাড়িকে নতুন রূপ দিয়েছে ‘রংমিলাপ’।
শেডেড ময়ূরকণ্ঠী নীল শাড়িতে সেজেছেন পায়েল। তার কাছে প্রশ্ন ছিল শাড়িই কি তাঁর প্রথম পছন্দ? প্রশ্ন শেষ না হতেই উত্তর ‘’যে কোনও ঋতুতে যে কোনও অনুষ্ঠানে শাড়ি ছাড়া কিছু ভাবতেই পারি না। শাড়ি পরলে লুকসটাই চেঞ্জ হয়ে যায়। এখানে তো শুধু ট্র্যাডিশনাল নয়, ডিজাইনার শাড়িও আছে। ‘’রংমিলাপ’’ তো ট্র্যাডিশনাল শাড়িকেও ডিজাইনার শাড়ি বানিয়ে দেয়। পার্টিতেও পরা যায়। প্রোমোশনেও শাড়ি পরে যাই।

বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর শোরুমে উপচে পড়া ভিড়ে তখন রঙিন ‘রং মিলাপ’।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া