রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ জুলাই ২০২৪ ২১ : ২৯Sumit Chakraborty
ছেলের মৃত্যুর খবর পাওয়া থেকে যে মা এতো কেঁদেছেন, তাঁর হতবিহ্বল কন্ঠস্বর থেকে শুধু বেরিয়ে এল, 'তোকে যে এইমাত্র পুড়িয়ে এলাম...'!
এমনই এক বেনজির ঘটনা ঘিরে তোলপাড় ত্রিপুরার রাজধানী শহর আগরতলা। সংবাদ মাধ্যম মুন্ডুপাত করছে পুলিশের। আর মা-বাবার প্রতি সাধারণ মানুষের সহানুভূতি মুহূর্তে বদলে গেছে ধিক্কারে।
বৃহস্পতিবার সকালে শহরের পশ্চিম কোতোয়ালি থানার অদূরে হাওড়া নদীর ঝুলন্ত পুল এলাকায় এক যুবকের ফাঁসিতে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তারাই সংবাদ মাধ্যমকে জানায়, দেহটি প্রতাপগড়ের নেশারু যুবক ২৫ বছর বয়সী মিঠুন সরকারের। সে কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। স্ত্রী তাঁকে ছেড়ে একটি সন্তান ফেলে বাপের বাড়ি চলে গেছে। শুক্রবার প্রায় সব প্রভাতী সংবাদপত্রে মিঠুনের মৃত্যুসংবাদ প্রকাশিত হয়। মা-বাবাকে ডেকে এনে মৃতদেহ শনাক্তও নাকি করিয়ে নিয়েছিল পুলিশ। ময়না তদন্তের পর কাপড়ে মোড়ানো দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রচুর কান্নাকাটির পর শুক্রবার বটতলা শ্মশানে নিয়ে দেহ দাহ করা হয়। কিন্তু বাড়ি ফেরার পথে 'ভুত' দেখার মতো কান্ড ! চা দোকান থেকে বেঁচে থাকা মিঠুনকে নিয়ে থানায় ছোটেন বাবা-মা। অভিযোগ, থানাবাবুরা সাহায্য করার বদলে মিঠুন ও তার বাবা-মাকে ঘটনাটি চেপে যেতে বলে। মিঠুনকে 'মৃত' দেখাতেই যেন তারা ব্যস্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। দাহ করা দেহটি কার এখনও বার করতে পারেনি পুলিশ। আরও মারাত্মক অভিযোগ, দেহ ময়না তদন্তে পাঠানোর আগে আধার কার্ড ও ভোটার কার্ড মিলিয়ে মৃত ব্যক্তিকে শনাক্ত করার নিয়মও মানেনি পুলিশ !
এদিকে, 'নেশারু মিঠুন' সব ঘটনা শুনে গভীর অভিমানে একবার কেবল মা-কে শুধিয়েছে, 'নিজের ছেলেকেও চিনতে পারলে না'?
গর্ভধারিণীর কাছে এই প্রশ্নের কোনও জবাব ছিল না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?