মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Parliament: অভিন্ন দেওয়ানি বিধি কবে, অনিশ্চিত আইন কমিশন

Rajat Bose | ১৩ নভেম্বর ২০২৩ ১৯ : ৩৮Rajat Bose
বীরেন ভট্টাচার্য, দিল্লি: ‌অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে চূড়ান্ত খসড়া তৈরি করতে আরও সময় প্রয়োজন আইন কমিশনের। সূত্রের দাবি, এই বিষয়টির মধ্যে বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিগত বিষয় জড়িত। সেই কারণে চূড়ান্ত খসড়া তৈরি করা আরও সময় সাপেক্ষ ব্যাপার। সূ্ত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পক্ষের সঙ্গে এক প্রস্তুত আলোচনা করেছেন আইন কমিশনের চেয়ারম্যান ঋতুরাজ অবস্থি। তার ‌মধ্যে রয়েছে বিভিন্ন মহিলা, ধর্মীয় সংগঠন, গবেষকমহল। তবে কাজ শেষ হওয়ার এখনও কোনও সময়সীমা আইন কমিশন দিতে পারেনি বলে সূত্রের খবর।  বিভিন্ন মহলের তরফে প্রস্তাব চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল আইন কমিশন। তার ভিত্তিতে এখনও পর্যন্ত ৭৫ লক্ষ জবাব পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। আইন মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, ‘‌এটা একটা জটিল প্রক্রিয়া। ফলে দুই বা একদিনে এই কাজটি সম্পূর্ণ করা সম্ভব নয়। সমস্ত ব্যক্তিগত আইন খতিয়ে বিবেচনা করা প্রয়োজন। সেই কাজটি কোনও নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা বিভিন্ন রাজ্যে এই বিষয়ে সম্মেলন, আলোচনাসভা, জনসভা করার পরিকল্পনা করেছি। আমরা সব দিক খতিয়ে বিবেচনা করছি এবং সমস্ত দিক বিশদে আলোচনা করা হবে।’‌ ধর্মভিত্তিক পারিবারিক আইন সংশোধনের প্রশ্নে আইন মন্ত্রকের বক্তব্য, ‘‌আমরা এখনও পর্যন্ত জানি না, এই বিষয়টি কেমন হবে। আমরা সমস্ত দিক নিয়েই এখন আলোচনা করছি।’‌  গত ২৭ জুন অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোরদার সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। আইন কমিশনের তরফে পুনরায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় রাজনৈতিক মহল। দিপাবলী মিটতেই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে চলেছে উত্তরাখণ্ড সরকার। সেখানেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পেশ করা হবে। খসড়ায় বহুগামিতার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও লিভ ইনে থাকা যুগলদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তবে খসড়ায় মহিলাদের বিয়ের বয়স ১৮ বছর রাখার পক্ষে যুক্তি দেওয়া হয়েছে উত্তরাখণ্ডে পেশ হতে চলা খসড়ায়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া