শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Manipur: মণিপুর নিয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়াচ্ছে ইন্ডিয়া জোট

Kaushik Roy | ১০ মে ২০২৪ ০১ : ৩৩Kaushik Roy
বীরেন ভট্টাচার্য

আসন্ন বাদল অধিবেশনে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এনডিএ সরকার। গত ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করে লোকসভা নির্বাচনে গিয়েছিল মোদি সরকার। ইতিমধ্যেই বাজেটের প্রস্তুতি চলছে জোরকদমে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বাজেটে প্রত্যাশার তালিকা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে তুলে দিয়েছে মণিপুর। হিংসা বিধ্বস্ত মণিপুরে ঘরছাড়াদের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবি জানিয়েছে মণিপুর সরকার। নিয়মিত যে বরাদ্দ করা হয়, তার থেকে অন্তত ১০ শতাংশ বেশি বরাদ্দের দাবি জানানো হয়েছে মণিপুরের তরফে। হিংসার কারণে, সে রাজ্যের নিরাপত্তা খাতেও বরাদ্দ বৃদ্ধির জানানো হয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বাজেট নিয়ে বৈঠক হয়েছে। সেখানে প্রতিটি রাজ্য তাদের প্রত্যাশা এবং দাবি জানিয়েছে। বাংলার তরফে যেমন বকেয়া দ্রুত মেটানোর দাবি জানানো হয়েছে, তেমনই মণিপুরের তরফে সেখানে হিংসাত্মক ঘটনায় নষ্ট হয়ে যাওয়া পরিকাঠামো পুনর্নির্মাণ করা, যে সমস্ত ঘরবাড়ি নষ্ট করে দেওয়া হয়েছে সেগুলি যাতে দ্রুত করে দেওয়া যায়, তার ব্যবস্থা করা মূল দাবি মণিপুরের।

সে রাজ্যের মূলত দাবি, দুই গোষ্ঠীর সংঘর্ষে যে সমস্ত সাধারণ মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে, সেগুলি দ্রুত করে দেওয়া। তারজন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় অতিরিক্ত বরাদ্দের দাবি জানানো হয়েছে। প্রয়োজনে বিশেষ প্রকল্পের প্রস্তাব দিয়েছে মণিপুর। রাজ্যের পরিকাঠামো আগের অবস্থায় ফিরিয়ে আনতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানানো হয়েছে। দাবি পূরণের জন্য মণিপুর সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে বলে সূত্রের খবর। পরিকাঠামো পুনর্গঠনের জন্য কেন্দ্রের থেকে রাজ্যকে বিশেষ সহায়তার দাবি জানিয়েছে মণিপুর। পাশাপাশি চাকরিজীবীদের পেশাগত করের (প্রোফেশনাল ট্যাক্স) সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে। রাজ্যের জন্য ১০ শতাংশ অতিরিক্ত বরাদ্দের পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে রাজ্যের জন্য বিশেষ প্রকল্প চেয়ে প্রস্তাব পাঠাচ্ছে মণিপুর।

নিরাপত্তা খাতে রাজ্য যে টাকা খরচ করেছে, তার দ্রুত ফেরতেরও দাবি জানানো হয়েছে। হিংসাত্মক ঘটনার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ৪০,০০০ বাড়ি নষ্ট হয়েছে। সেগুলি যাতে দ্রুত করে দেওয়া যায়, তারজন্যও বরাদ্দের দাবি জানিয়েছে মণিপুর। রাজ্যসভায় জবাবি ভাষণে মণিপুরের উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিরোধীদের তরফে প্রশ্ন, কবে মণিপুরে যাবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালের গগনায়নে প্রধানমন্ত্রীকে পাঠানোর কথা জানিয়েছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। সেই বক্তব্য তুলে ধরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন মন্তব্য করেছেন, গগনায়নে যাওয়ার আগে মণিপুরে পা রাখা জরুরি প্রধানমন্ত্রী মোদির। তৃণমূল সাংসদ সাকেত গোখলের কথায়, "১ বছর ধরে লাগাতার চাপের মুখে রাজ্যসভায় মণিপুরের কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। এরজন্য ইন্ডিয়া জোটের সংসদ সদস্যদের ধন্যবাদ। আমরা বাজেট অধিবেশনের জন্য অপেক্ষা করছি।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া