বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ জুলাই ২০২৪ ১৭ : ৪৮Sumit Chakraborty
তৃতীয়বার দেশে ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। বিশ্ব অর্থনীতির বিচারে গত দশ বছরে ১১ নম্বর থেকে ৫ম স্থানে পৌঁছেছে ভারতের অর্থনীতি। বিশ্বের অন্যতম শক্তিশালী বাঙ্কিং ব্যবস্থা এই মুহূর্তে ভারতে। সরকারি ব্যাঙ্কগুলোর মুনাফা বেড়েছে ভাল রকমই। পরিসংখ্যান অনুযায়ী সরকারি ব্যাঙ্কের মুনাফা ২০২৩–২৪–তে পৌঁছে গেছে প্রায় ১,৪০,০১৪ কোটি টাকায়, যা গতবছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। এবার বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে ভারত।
কিন্তু সাধারণ শ্রমিক, কর্মচারী বা কৃষকদের আর্থিক পরিস্থিতি বলছে অন্য কথা। দিনে দিনে নাভিশ্বাস উঠছে তাঁদের। দৈনন্দিন খরচ জোগাতে প্রতিনিয়ত কমাতে হচ্ছে ভোগ্যপণ্যের পরিমাণ। বেকারত্বের জালায় জর্জরিত এমনকি দেশের উচ্চশিক্ষিত যুবক–যুবতীও। গত চার দশকে সর্বোচ্চ বেকারত্ব প্রশ্ন তুলছে সরকারি পরিসংখ্যান বাদ দিলে কি সত্যিই ভাল আছেন দেশের সাধারণ মানুষ?
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের হাতে আরও বেশি নগদের জোগান চাই। তবেই বাড়বে ভোগ্যপণ্যের চাহিদা। ১ ফেরুয়ারি, ২০২৪–এর অন্তর্বর্তী বাজেট ছিল ‘ভোট অন অ্যাকাউন্টস’, প্রত্যাশা থাকলেও যেখানে কর ব্যবস্থার কোনও পরিবর্তন হয়নি। এবার কিন্তু দেশের কেন্দ্রীয় বাজেটে (যা জুলাই মাসের শেষ সপ্তাহে পেশ হওয়ার সম্ভাবনা) চোখ থাকবে দেশের কর ব্যবস্থার ওপর। কর ব্যবস্থায় এবারের বাজেটে ঠিক কোন কোন বিষয়ে নজর থাকবে একটু দেখে নেওয়া যাক।
প্রথমত, দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থার নতুন ব্যবস্থাকে (regime) আবার তুলে ধরার চেষ্টা। ২০২০ সালে সরকার এই নতুন ট্যাক্স রিজিম প্রবর্তন করেছিল। গত ৩ বছরে অনেক চেষ্টার পরও জনগনের মধ্যে এটা সেভাবে কোনও সাড়া ফেলেনি। তাই অনেকের মতে, এই নতুম রিজিমে নতুনভাবে প্রত্যক্ষ করের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য নিতে পারে কেন্দ্রীয় সরকার। দেওয়া হতে পারে করছাড়ের বিশেষ ব্যবস্থাও। বাড়ানো হতে পারে করমুক্ত আয়ের পরিমাণও। নইলে নতুন রিজিমে ট্যাক্স তার জনপ্রিয়তা একেবারেই হারাবে।
দ্বিতীয়ত, পুরনো প্রত্যক্ষ কর ব্যবস্থায় পরিবর্তন। এক্ষেত্রে করমুক্ত আয়ের পরিমাণও বাড়াতে হবে। বিশেষত আয়কর আইন, ১৯৬১ অধীনে ৮০সি ধারায় ছাড়। এলআইসি, পিপিএফ, ৫ বছরের জন্য ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ইত্যাদির মাধ্যমে ১.৫০ লক্ষ টাকা ছাড়ের পরিবর্তে অবিলম্বে তা করা উচিত কমপক্ষে ২ লক্ষ টাকা। ২০১৪–র পর, বিশেষত প্রত্যক্ষ কর ব্যবস্থায় কর কাঠামোর তেমন কোনও পরিবর্তনই হয়নি। এই মুহূর্তে আমজনতার হাতে নগদের জোগান বাড়াতে প্রথম পদক্ষেপ হিসেবে কর ব্যবস্থার পরিবর্তন করতে হবে। অন্যদিকে দেশের আভ্যন্তরীণ সঞ্চয় বাড়াতেও কাজে লাগবে এই ব্যবস্থা। কারণ ভারতের পরিকাঠামোগত উন্নয়নে এই বিনিয়োগের অবদান অনস্বীকার্য।
তৃতীয়ত, শুধুমাত্র আয়কর আইনের ৮০সি ধারায় করছাড়। সঙ্গে প্রয়োজন বর্তমান কর কাঠামোর আপাদমস্তক পরিবর্তন। এখনকার ৩ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ হারে প্রদেয় কর থেকে ১৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ হারে প্রদেয় কর ব্যবস্থার আমূলে পরিবর্তন প্রয়োজন। আর এই কর কাঠামোর পরিবর্তন করতে হবে যথাসম্ভব বাস্তবমুখী হয়েই। কিছু অর্থনীতিবিদ মনে করেন, আয় ও সম্পদের অসম বণ্টনের যে কাঁটা ভারতের অর্থনীতিকে প্রভাবিত করছে, তা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে এই পরিবর্তনে। তাই সরকারের নজরে থাকবে এই বিষয়টিও।
চতুর্থত, বিকল্প শক্তিকে গুরুত্ব । ২০৭০–এর মধ্যে নিট কার্বন নিঃসরণের মাত্রা নামিয়ে আনতে হবে একেবারে তলানিতে, অঙ্গীকার রয়েছে ভারতের। তাই এই বিকল্প শক্তির প্রসার ঘটাতে প্রয়োজন এই শিল্পে প্রয়োজনীয় কর ছাড়ের ব্যবস্থা করা, তাহলে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। পাশাপাশি, অনেকের ধারণা, এবার চালু হতে চলেছে কার্বন নিঃসরণের ওপর বাড়তি করও, যাতে ওই সব শিল্পের ওপরেও গ্রিন এনার্জির চাপ থাকে। এই শিল্পে জোরাল দাবি থাকবে বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তিগত পরিকাঠামোর পরিবর্তনের ওপর।
পঞ্চমত, ব্যাটারিটালিত গাড়ি ব্যবসা। এখন ভারতে ইলেকট্রিক গাড়িতে ৫ শতাংশ হারে জিএসটি নেওয়া হলেও এই শিল্পের সম্প্রসারণের জন্য জোরাল দাবি রয়েছে এর আনুষঙ্গিক যন্ত্রাংশ, যেমন– বিশেষত এর ব্যাটারি, ইত্যাদির ওপর করের বোঝা কমানোর। ২০৩০ সালের মধ্যে নির্ধারিত ব্যাটারিচালিত গাড়ির সংখ্যা বাড়াতে হলে এই মুহূর্তের সবচেয়ে প্রয়োজন এটাই।
ষষ্ঠত, কর্পোরেট ট্যাক্স। বর্তমানে দেশে আয় ও সম্পদের অসম বণ্টন ভাবাচ্ছে অর্থনীতিবিদদের। তাই অনেকের মতে, সাধারণ মানুষের ব্যক্তিগত আয়ের ওপর করের বোঝা যথাসম্ভব কমিয়ে অপেক্ষাকৃত বেশি আয়ের ক্ষেত্রে কর বাড়ানো প্রয়োজন। পাশাপাশি, কর্পোরেট ট্যাক্সের কর বাড়ানো হলে দেশের শিল্পে তার কী প্রভাব পড়বে, সেটাও দেখার। তবে দেশের কর ব্যবস্থায় একটা ভারসাম্য রক্ষা করাই এবারের বাজেটে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?