বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: মাদক পাচারকারীদের জামিনের জন্য অভিনব শর্ত দিল ত্রিপুরা আদালত

Riya Patra | ০৩ জুলাই ২০২৪ ০০ : ৩১Riya Patra
নিতাই দে, আগরতলা: এবার থেকে এনডিপিএস মামলায় আসামিদের জামিন পেতে গেলে আসামীর পরিবারকে মাদকের বিরুদ্ধে প্রচার করতে হবে। ন্যায় সংহিতা কার্যকরী হতেই ত্রিপুরা হাই কোর্টের অভিনব রায়। নতুন আইনে প্রথাগত শাস্তির পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার সেকশন ৪(এফ) এর মাধ্যমে কমিউনিটি সার্ভিসকেও একটি সংশোধনাত্মক শাস্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে গত ২ জুলাই, রাজ্যের উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি এনডিপিএস মামলায় এই ঐতিহাসিক রায় দিয়েছেন। গত এপ্রিলে বীরগঞ্জ থানায় একটি সুয়ো মোটো মামলা রুজু হয় যাতে হেরোইন রাখার এবং বিক্রি করার অভিযোগে জীবনজয় ত্রিপুরা এবং সেলেঞ্জয় ত্রিপুরা নামে দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে অভিযুক্তরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করে। এই মামলার শুনানির শেষে বিচারপতি অরিন্দম লোধ রায় দেন যে, এই বেল পিটিশনটির ৮ আগস্ট শুনানি হবে এবং এর মধ্যে উক্ত আসামিদের পরিবারকে নির্দেশ দেওয়া হয় তাদের নিজেদের পাড়া, গ্রাম ও মহকুমা জুড়ে একটি মাদক বিরোধী প্রচার করতে হবে যাতে সমাজের কাছে নেশামুক্তির বার্তা পৌঁছে দেওয়া যায়। রায়ে আরও বলা হয় যে এই প্রচার চলাকালীন আসামিদের পরিবার যেন গ্রামের যুবক এবং অভিভাবকদের সঙ্গেও মত বিনিময় করে যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। গন্ডাছড়া থানার ওসি, বিডিও, এসডিএম, লিগ্যাল সার্ভিসেস অথরিটির দ্বারা নিযুক্ত প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্সদের নির্দেশ দেন যে, তারা যেন এই মাদক বিরোধী প্রচারে আসামিদের পরিবারকে সাহায্য করে এবং বিস্তারিতভাবে এই রিপোর্ট আদালতের কাছে যথাসময়ে জমা দেয়। তাছাড়া এই বিষয়ে জেলা শাসককেও আলাদা রিপোর্ট আদালতের কাছে জমা দিতে বলা হয়েছে। সমস্ত পক্ষকে এই প্রচারের সমস্ত ছবি এবং ভিডিও করেও আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এইসব রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওই দুই ব্যক্তির জামিনের আবেদন আগামী শুনানির দিনে নতুনভাবে বিবেচনা করা হবে। ওয়াকিবহাল মহলের মতে,  আগামীদিনে এই রায় রাজ্যের বিচার ব্যবস্থায় যে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া