শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Rajya Sabha: রাজ্যসভায় মোদির ভাষণের মাঝেই ওয়াকআউট বিরোধীদের, নিন্দা উপরাষ্ট্রপতির

Pallabi Ghosh | ০৩ জুলাই ২০২৪ ১৯ : ৩৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: লোকসভার পর বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে গত ১০ বছরে এনডিএ সরকারের সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে প্রণাম জানিয়ে মোদি বললেন, 'গত ১০ বছরে আমরা যা কাজ করেছি, আগামী দিনগুলিতে আরও বেশি করে করা হবে। আমাদের এক দশকের সরকার আরও দু’দশক চলবে। তৃতীয় এনডিএ সরকার দেশকে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে দেবে। আগামী পাঁচ বছরে হবে দারিদ্রের বিরুদ্ধে লড়াই। গত দশ বছরে যা হয়েছে তা হল ‘অ্যাপেটাইজ়ার’। এবার ‘মেন কোর্স’ শুরু হবে।'
সংবিধান নিয়ে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি মোদি। তাঁর কথায়, 'যাঁরা আজ সংবিধানের বই তুলে প্রতিবাদ করছেন, তাঁরাই সংবিধান দিবস পালন করতে দেননি। আমি যখন ২৬ নভেম্বর সংবিধান দিবস চালুর প্রস্তাব দিয়েছিলাম, তখন বিরোধীরাই আপত্তি করেছিলেন। সংবিধান নিয়ে দেশের মানুষকে সচেতন করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চাই।'
প্রধানমন্ত্রীর ভাষণের শুরু থেকেই বিরোধীরা আওয়াজ তুলতে থাকেন। 'ঝুট ঝুট' রব ওঠে রাজ্যসভায়। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে কথা বলার সুযোগ দেওয়ার দাবি তোলেন বিরোধীরা। বিরোধীদের দাবিকে নাকচ করে দেন চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এরপর ইন্ডিয়া জোটের সাংসদরা ওয়াকআউট করে বেরিয়ে যান।
বিরোধী সাংসদদের এই আচরণের তীব্র নিন্দা করেন উপরাষ্ট্রপতি। জগদীপ ধনখড় বলেন, 'রাজ্যসভার ঐতিহ্যের অপমান করলেন বিরোধীরা। সংবিধানকে অপমান করলেন এঁরা। আমি এই আচরণের নিন্দা করছি।' উপরাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী বিরোধীদের আক্রমণ করে ফের বলেন, 'আসলে এঁদের কাজ হল স্লোগান দেওয়া আর হট্টগোল করা। আর ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে।'

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া