শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Hathras: হাথরাসে মৃত বেড়ে ১১৬, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদি-যোগীর

Pallabi Ghosh | ০২ জুলাই ২০২৪ ০৪ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসে সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা আরও বাড়ল। মঙ্গলবার রাত পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী, এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১৬ জনের। আহত আরও ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংসদে ভাষণ থামিয়ে হাথরাসে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আগামিকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে আহতদের সঙ্গে এবং মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন।
প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার হাথরাসের রতিভানপুরে সৎসঙ্গে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। এটাহ ও হাথরস জেলার সীমান্তে ওই জায়গায় জমায়েতের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অত্যাধিক লোকজনের ভিড় সামাল দেওয়ার মতো পরিকাঠামো ছিল না সেখানে। সংকীর্ণ এলাকায় ভিড় নিয়ন্ত্রণে আগাম কোনও পদক্ষেপ করেননি আয়োজকরা। গরমে হাঁসফাঁস দশার মধ্যে হুড়োহুড়িতেই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। উচ্চ পর্যায়ের তদন্ত জারি রয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া