শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০২ জুলাই ২০২৪ ০২ : ৩২Pallabi Ghosh
রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবনায় এনসিপি সাংসদ ফৌজিয়া খান, সমাজবাদী পার্টির রামজীলাল সুমন নিট পরীক্ষায় দুর্নীতির প্রসঙ্গ তোলেন। পাশাপাশি আপ সাংসদ রাঘব চাড্ডা বলেন, "দেশে এই মূহূর্তে দুই ধরণের শিক্ষা ব্যবস্থা রয়েছে। তারমধ্যে একটি অরবিন্দ কেজরিওয়ালের তৈরি। যেখানে স্কুল তৈরি হয়, অপরটি যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়। তাঁর কথায়, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ৩৫ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত অন্ধকারে ডুবে গিয়েছে। রাঘব চাড্ডা আরও বলেন, "দেশে দুই ধরণের আইপিএল চলছে। একটি হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটি ব্যাট আর বল দিয়ে খেলা হয়। অপরটি হল, ইন্ডিয়ান পেপার লিক, যেখানে পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে খেলা হয়।" এখানেই থেমে না থেকে রাঘব বলেন, "এনটিএ এর নাম বদলে হয়ে গিয়েছে নো ট্রাষ্ট এনি মোর (আর বিশ্বাস করা যাবে না)।" তাঁর প্রশ্ন, নিট ২০২৩ পরীক্ষায় ৬৭ জন পড়ুয়ার নাম কীভাবে মেধাতালিকাভুক্ত হল? এদিন ন্যাশনাল টেষ্টিং এজেন্সি বা এনটিএ এর অবলুপ্তির দাবি তুলেছেন সিপিএম সাংসদ ভি শিবদাসান। তিনি বলেন, "দেশে বিশ্ববিদ্যালয়গুলির তরফেই পরীক্ষা গ্রহণ করা উচিত।" তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বলেছেন, "শুধুমাত্র নিট নয়, আরও একটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেটি হল ইউজিসি-নেট পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পড়ুয়াদের যে ক্ষতি হল, কেন্দ্রীয় সরকার কীভাবে তা পূরণ করবে?" পাশাপাশি এনটিএ-কে দায়িত্বজ্ঞানহীন এবং অযোগ্য সংস্থা বলে মন্তব্য করেন ডিএমকে সাংসদ পি উইলসন।
সংসদের বাইরেও নিটের বিরুদ্ধে সুর সপ্তমে চড়ছে। আজ যৌথ সাংবাদিক সম্মেলন করে এসএফআই, এআইএসএফ, এআইএসএ, সমাজবাদী ছাত্রসভা। তাদের তরফে জানানো হয়েছে, এনটিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। নিট, নেট পরীক্ষায় কেলেঙ্কারি নিয়ে দেশজুড়ে যৌথ আন্দোলনের ডাক দেয় ছাত্র সংগঠনগুলি। আগামিকাল যন্তরমন্তরে কেন্দ্রীয় স্তরে বিক্ষোভ হবে। ৪ জুলাই ছাত্র ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি এনটিএ অবলুপ্তি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলি।
এদিকে, স্নাতকোত্তর নিট পরীক্ষা হবে আগষ্টে। প্রশ্নপত্র ফাঁসের পর সতর্ক কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন সাইবার সকেল একটি বৈঠক করেছে। সূত্রের খবর, এবার পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রশ্নপত্র চূড়ান্ত করা হবে। পরীক্ষার দিন এখনও ঘোষণা না করা হলেও, চলতি সপ্তাহের শেষে পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে সূত্রের দাবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?