মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Donald Trump: ট্রাম্পকে আংশিক ছাড় দিল মার্কিন সুপ্রিম কোর্ট

Rajat Bose | ০২ জুলাই ২০২৪ ১৮ : ৩৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক ছাড় দিল সে দেশের সুপ্রিম কোর্ট। সোমবার এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তাঁর সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনও কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না। তবে ব্যক্তিগত কোনও কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে। বিচার থেকে কোনও ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন রায় প্রথম। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিল, প্রেসিডেন্ট থাকাকালীন কোনও কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বিচারে কোনও ছাড় পাবেন না। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে। সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চের ছয় জনই ট্রাম্পের ছাড়ের পক্ষে ছিলেন। বিপক্ষে ছিলেন তিনজন। এখন ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ ও পরের বছরের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনায় মামলাগুলো পরিচালনা করা সরকারি কৌঁসুলিদের জন্য বেশি কঠিন হবে।
 বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের প্রধান অভিযোগগুলোর একটি হল, ২০২০ সালের নির্বাচনের পর জো বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেন ট্রাম্প। এটি যে প্রেসিডেন্টের ক্ষমতাবলে করা হয়নি, তা প্রমাণে এখন অনেক কষ্ট করতে হবে স্মিথকে। বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের যোগাযোগের বিষয়টির ক্ষেত্রেও তা হবে। ৬ জানুয়ারির বিষয়ে ট্রাম্পের মন্তব্য ক্যাপিটলে হামলায় উসকানি দিয়েছিল বলে যে অভিযোগ আনা হয়, সেটিও টিকবে না বলে ধারণা। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলার কাজ এগনোর সম্ভাবনা কমে গেল।

‌‌



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া