শনিবার ১৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মনোরোগের শুশ্রূষায় কবিতা

Rajat Bose | ০২ জুলাই ২০২৪ ১৭ : ২৭Rajat Bose
সঙ্ঘমিত্রা মুখোপাধ্যায়:‌ ‘‌যদি আকাশের গায় কান না পাতি/ তোমার কথা শুনতে পাবো না’‌— গানটি তন্ময় হয়ে গাইছিলেন মনোচিকিৎসক দেবাঞ্জন পান। রবিবার বিধাননগরের রবীন্দ্র ওকাকুরা ভবনে। দেবাঞ্জনবাবুর সংস্থা মাইন্ডসেট আয়োজিত এক আলোচনা সভায়। মনোরোগের চিকিৎসায় কবিতা থেরাপির ভূমিকা— এই ছিল ওই আলোচনা সভার উপজীব্য বিষয়। মাইন্ডসেটের সঙ্গে পোয়েট্রি অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট থেরাপি ফাউন্ডেশন–এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সভা। 
সত্যিই, আকাশের গায়ে কান পাতার বোধ, শিক্ষা যদি না থাকে তাহলে তো কোনও শব্দই বোধগম্য হয় না! এই শিক্ষাই তো মাইন্ডফুলনেস থেরাপির অঙ্গ, বলছিলেন মনোচিকিৎসক ডক্টর পান। ওঁর কথায়, মনোচিকিৎসার দুই দিক। এক হল নিরাময়মূলক, অন্যটি প্রতিরোধমূলক। মনের ক্রনিক সমস্যার চিকিৎসায় চলে থেরাপিউটিক ট্রিটমেন্ট। এই থেরাপিতে কবিতাও বিশেষ প্রভাব ফেলে রোগীর মনে। কীভাবে কবিতার ব্যঞ্জনা, স্বরক্ষেপণ, অভিব্যক্তি ও কবিতার বিষয় মনের চিকিৎসায় যুগান্তকারী হতে পারে তার সংক্ষিপ্ত আলোচনা হল এই সভায়। অ্যালায়েড থেরাপি ফাউন্ডেশন–এর কর্ণধার বিশিষ্ট আবৃত্তিকার শোভন সুন্দর বসু জানালেন, মিউজিক থেরাপি এ দেশে খুবই পরিচিত চিকিৎসা পদ্ধতি। কিন্তু পোয়েট্রি থেরাপি নিয়ে চিন্তাভাবনা এখানে খুব অল্পদিনের। ২০০৭–এ ইংল্যান্ডে গিয়ে জেলখানা, হাসপাতালে মানসিক রোগীদের অ্যাসাইলামে কবিতার আবৃত্তি নিয়ে কাজ দেখে, পরে আমেরিকায় অ্যারিজোনাতে পোয়েট্রি থেরাপির জনপ্রিয়তা দেখে এসে আমাদের এখানে এই কাজ শুরু করায় উদ্যোগী হন ওঁরা। দেবাঞ্জনবাবুর কথায়, পোয়েট্রি থেরাপি আমাদের মস্তিষ্কের বেশ কিছু ফ্যাকাল্টিতে অনেক বেশি কাজ করে মিউজিক থেরাপির থেকেও। 
বিশিষ্ট কবি অদিতি বসু রায় প্রেমেন্দ্র মিত্রের কবিতা ও ব্যক্তিগত এলিজি পাঠ করে বোঝালেন যে, কবিতা কীভাবে মনের অন্ধকার, ডিপ্রেশন পেরিয়ে আলোর পথের খোঁজ দেয়। ভাষা সংসদের কর্ণধার বিতস্তা ঘোষালের কথায়, পেশাগত অন্যান্য কাজের বাইরে লেখাই একমাত্র অবলম্বন। যার মাধ্যমে অনুচ্চারিত অনেক কথা বলা যায়, প্রতিবাদ প্রতিরোধে সোচ্চার হয়ে ওঠা যায়। 
প্রবাসী আর জে, সঙ্গীত শিল্পী ও বিজ্ঞানী সায়ন্তী ভট্টাচার্য জানালেন যে, তিনি নিজে রেডিওতে কথা বলে, কবিতা পড়ে একজন অচেনা মানুষের মনকে ছুঁতে চেষ্টা করেন ও ভাল রাখেন। ইএনটি বিশেষজ্ঞ সজল সুর জানালেন, বাচ্চাদের মন প্রতিনিয়ত বদলায়। বাচ্চার ভিতরে কী আছে, কোন্‌ দিকে ঝোঁক তার পরিচর্যা করা, সেই প্রতিভা যেন ঠিকঠাক বিকশিত হয় সে চেষ্টার সঙ্গে সঙ্গে ওর মন খারাপের মোকাবিলায় ওকে ছড়া কবিতা পড়ে শোনানো খুবই প্রয়োজন।‌ মাইন্ডসেট এবং পোয়েট্রি অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট থেরাপি ফাউন্ডেশন–এর আলোচনাসভা। 

মাইন্ডসেট এবং পোয়েট্রি অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট থেরাপি ফাউন্ডেশন–এর আলোচনাসভা। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া