রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Health: মাঝে মধ্যেই কী একাকীত্বে ভোগেন? কী উপায়? কী বলছে নতুন সমীক্ষা?

নিজস্ব সংবাদদাতা | ০১ জুলাই ২০২৪ ২২ : ৫৫Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মাঝে মধ্যেই একা মনে হয় নিজেকে? চারপাশে সবাই থাকলেও ভিড়ে একা আপনি - এরকম ভাবনা মাথায় আসে? ক্রনিক লোনলিনেস নিয়ে কী বলছে নতুন সমীক্ষা?
সার্বিক সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একাকীত্ব। এটি মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলির সঙ্গে যুক্ত। যার মধ্যে রয়েছে হতাশা, হৃদরোগ এবং ডিমেনশিয়া। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণা জানিয়েছে, দীর্ঘস্থায়ীভাবে একাকীত্বে ভুগছেন যাঁরা, তাঁদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি।
এই প্রসঙ্গে, ৯ হাজার মানুষের ওপর একটি সমীক্ষা চালানো হয়। যাদের বয়স ছিল ৫০ এর বেশি। তখন তারা কেউই একাকীত্বে ভুগছিলেন না। দু'বছরের এই সমীক্ষায় দেখা যায় তাদের মধ্যে একাকীত্ব দানা বাঁধতে থাকে লোনলিনেস স্কেল ২-এ। পরবর্তী দু'বছরে, এই  মাত্রা আরও বাড়তে থাকে প্রায় ৫৬ শতাংশ। এবং তাদের মধ্যে স্ট্রোক  হওয়ার ঝুঁকি ও বেড়ে যায়। তবে এই সমীক্ষার সঙ্গে কমবয়সীদের হৃদরোগের সম্ভাবনার কোনও মিল পাওয়া যায়নি।
বিশেষজ্ঞের মতে, জন্মের পর থেকেই অধিকাংশ মানুষই মানসিক দিক থেকে একা। চারপাশের মানুষ পরিবার বন্ধু-বান্ধব এসবের মধ্যে থাকতে থাকতে কখনও একাকীত্বের বোধ হয় না। কিন্তু জীবন যখন বন্ধুহীন হয়ে পড়ে তখন একাকীত্ব গ্রাস করে। প্রভাবিত হয় শরীর।
কী করবেন?
নিজেকে ব্যস্ত রাখতে হবে। বন্ধুদের সঙ্গে মিশতে হবে। সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখতে হবে। বাড়ির বাগান সাজিয়ে তুলতে পারেন। নাচের ক্লাস, সাঁতার কিংবা যোগা ক্লাসে ভর্তি হতে পারেন। বই পড়া কিংবা ডায়েরি লেখার অভ্যাস করতে পারেন। যে কাজ করলে আপনি মন থেকে ভাল থাকবেন তাতেই মনোনিবেশ করুন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া