মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০১ জুলাই ২০২৪ ১৭ : ৫৯Kaushik Roy
আড্ডা,তর্ক বিতর্কের জায়গা বলেই পরিচিত ক্লাব। সেই চিরাচরিত ধারণা ভাঙল ক্যালকাটা ক্লাব। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এবং আন্তর্জাতিক কলকাতা বইমেলার সহযোগিতায় শহরের অন্যতম অভিজাত ক্লাব আয়োজন করে ফেলল 'ক্যালকাটা ক্লাব বইমেলা'র। রবিবার, ৩০ জুন বিশিষ্টজনেদের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল এই বইমেলার। দু' দিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বললেন, 'সারাজীবন মানুষকে ভালোবাসার চেষ্টা করেছি। কাজটা কঠিন।' সাহিত্য আদতে কী? কী তার সংজ্ঞা? সাহিত্যিক দীর্ঘ আলোচনা করলেন তা নিয়ে। বইমেলার এক অংশে 'শীর্ষেন্দু কর্ণার' তৈরি করা হয়েছে। এই বিশেষ পরিকল্পনা ক্লাবের সভাপতি অভিজিৎ ঘোষের। জানালেন, 'বইমেলা আসলে আবেগ। আর এই বইমেলার আয়োজন স্বপ্ন ছিল, যা রূপায়ণের পরিকল্পনা হয়েছে গত একবছর ধরে।'
জানা গেল, ক্লাবের বেশিরভাগ সদস্যই বর্ষীয়ান, নানা কারণে তাঁরা সল্টলেকের বইমেলায় যেতে পারেন না। তাঁরা চাইছিলেন ক্লাবেই হোক বইমেলা। এদিন উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুশেখর দে। তাঁরা জানালেন, ক্যালকাটা ক্লাব পরিচিত তার আভিজাত্য, বাঙালি মননের জন্য। সাহিত্য সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়ুক, এই ভাবনাতেই ক্লাবের প্রস্তাবে রাজি হয় গিল্ড। আনন্দ, দে'জ, মিত্র ও ঘোষ, পত্রভারতীসহ অন্তত ১৭টি প্রকাশন সংস্থার বাংলা এবং ইংরেজি বইয়ের সম্ভার রয়েছে মেলায়। শুরুর দিনেই ঢল পাঠকের। শ্রেয়া, সংজ্ঞার মত নবীন পাঠক মেলায় ঘুরে ঘুরে কিনলেন শরদিন্দু-শীর্ষেন্দুর লেখা। বর্ষীয়ান সদস্য সুনন্দন নারায়ণ বসুর হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে প্রচেত গুপ্ত, একগুচ্ছ লেখকের বই প্রথম দিনেই। বললেন, 'বই পড়ার নেশা বরাবর।' ক্লাবে বইমেলা, সেক্ষেত্রে বই বাছাইয়ে কি বিশেষ নজর দিতে হয়েছে? যদিও প্রকাশন সংস্থাগুলি জানাল, সেভাবে আলাদা বাছাই নয়, জনপ্রিয় বইগুলি তারা দিয়েছে বইমেলার জন্য। অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন ইশিতা মুখার্জি। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রামাদিত্য রায়। বইমেলায় সোমবারেও রয়েছে রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?