সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০১ জুলাই ২০২৪ ১৪ : ১৬Pallabi Ghosh
বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ন্যায় সংহিতা অন্তর্ভুক্ত করা হবে। নতুন আইন কার্যকর করে কেন্দ্রীয় সরকারের তরফে এসওপি তৈরি করা হয়েছে। ন্যায় সংহিতায় জিরো এফআইআর, ডিজিটাল এফআইআরের কথা বলা হয়েছে। নতুন আইন অনুযায়ী, একটি ফরম্যাট তৈরি করবেন রাজ্য পুলিশ প্রধান। সেই ফরম্যাট অনুযায়ী, প্রাথমিক তদন্তের একটি রেজিষ্টার রাখতে হবে সমস্ত থানায়। জেনারেল ডায়েরির ক্ষেত্রে অভিযোগ বা আবেদনের সারাংশ উল্লেখ করতে হবে। তবে তার বিস্তারিত উল্লেখ থাকতে হবে প্রাথমিক তদন্তের রেজিষ্টারে। কোনও ঘটনার ক্ষেত্রে প্রাথমিক তদন্ত করতে হলে সংশ্লিষ্ট এলাকার ডিএসপির থেকে অনুমতি নিতে হবে। কেন প্রাথমিক তদন্ত প্রয়োজন, তার বিস্তারিত উল্লেখ করতে হবে। ডিএসপিকে ২৪ ঘণ্টার মধ্যে আবেদনের জবাব দিতে বলা হয়েছে এসওপিতে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমতি না দেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসি এফআইআর অনুযায়ী তদন্ত এগিয়ে নেতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে অনুমতি, নিয়মের থেকে তদন্ত এবং ন্যায় বিচারকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। তদন্তের গতি বাড়াতে এবং পুলিশি ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে ওসি এবং তদন্তকারীদের ওপর কড়া নিয়ম জারি করা হয়েছে। ১৪ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করতে না পরলে ওসিকে শোকজ করতে বলা হয়েছে। মাসিক বৈঠকে প্রাথমিক তদন্তের অগ্রগতি সম্পর্কে সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে।
ন্যায় সংহিতা আইনে জোর দেওয়া হয়েছে ফরেন্সিক পরীক্ষার ওপর। যে সমস্ত অপরাধের ক্ষেত্রে ৭ বছর বা তার বেশি সময় কারাদণ্ড হতে পারে, সেক্ষেত্রে ফরেন্সিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে নিয়ে যেতে হবে। যদি কোনও রাজ্যে ফরেন্সিক পরীক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে ভিন রাজ্য থেকে ফরেন্সিক পরীক্ষা করতে হবে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে মোবাইল ফোন অথবা অন্য যে কোনও ডিভাইসের মাধ্যমে ঘটনাস্থলের ভিডিও করতে হবে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সামগ্রির তালিকা অডিও, ভিডিও রেকর্ড পাঠাতে হবে। কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, তার উল্লেখ করে সেই রেকর্ডিং পাঠাতে হবে জেলাশাসক, এসডিএম, জেলা বিচারককে।
ধর্ষণের ঘটনার ক্ষেত্রে নিগৃহীতার পছন্দ বা সুবিধামতো জায়গায় গিয়ে তাঁর বয়ান রেকর্ড করতে হবে। নিগৃহীতার বয়ান রেকর্ড করার সময় সঙ্গে থাকতে হবে মহিলা পুলিশ আধিকারিক, তাঁর নিকটাত্মীয়, আত্ময়ীয় অথবা স্থানীয় কোনও সমাজকর্মী। সেই বয়ানও অডিও ভিডিও রেকর্ড করতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?