রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: ৪কোটির মাদকসহ ২ যুবককে আটক

Riya Patra | ০১ জুলাই ২০২৪ ০৬ : ১৭Riya Patra
নিতাই দে, আগরতলা: ৪ কোটি টাকার ব্রাউন সুগার, ২ যুবকসহ একটি নম্বর বিহীন গাড়ি আটক করল ত্রিপুরার পুলিশ। রবিবার সন্ধেয় উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার পুলিশ আট নং সম আগরতলা জাতীয় সড়কের বাগবাসা ট্রাই জংসন এলাকায় তাদের আটক করে। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অপেক্ষা করছিল পুলিশ। সন্ধেয় চুরাইবাড়ি থেকে আগরতলা অভিমুখী একটি নম্বরবিহীন নতুন মালবাহী সাদা রঙের গাড়ি ট্রাই জংসন এলাকায় পৌঁছালে কর্তব্যরত পুলিশ গাড়িটি দাঁড় করায়। তল্লাশি চালিয়ে গাড়ির সিট সহ গোপন কক্ষ থেকে সাবানের কেসে মজুদ ৩৪ প্যাকেটে মোট চারশো আট গ্রাম মাদক উদ্ধার করে। সঙ্গে আটক করা হয় মালবাহী বলেরো গাড়ি সহ গাড়িতে থাকা দুই মাদক পাচারকারীকে। ধৃতরা হল সোহেল মিয়া ও দিলোয়ার হোসেন। দুজনের বাড়ি ত্রিপুরার
সিপাহীজলা জেলার সোনামুড়ার মানিক্য নগর ও বক্সনগরে। পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত ব্রাউন সুগারের কালোবাজারি মূল্য প্রায় চার কোটি টাকা। এই নেশা সামগ্রী গুলি অসম থেকে ত্রিপুরার সোনামুড়া নিয়ে যাওয়া হচ্ছিল। ড্রাগসহ ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধে বাগবাসা থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে খতিয়ে দেখছে ঘটনায় কারা জড়িত রয়েছে। সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া