শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আইআইএমে নিজদের আরও কর্তৃত্ব চায় মোদি সরকার

Riya Patra | ১২ নভেম্বর ২০২৩ ১৯ : ১৯Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: দেশের আইআইএম বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বোর্ডগুলি ভেঙে দেওয়ার ক্ষমতা চায় মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের যুক্তি, লাগাতার সরকারি নির্দেশ লঙ্ঘন করা, জনস্বার্থ এবং নিজেদের দায়িত্ব পালন করতে না পারার কারণে বোর্ডগুলি ভেঙে দেওয়া হবে। যে কোনও আইআইএমের সর্বোচ্চ সংস্থা বা কমিটি হল বোর্ড অফ গর্ভনরস। রাষ্ট্রপতি হন সেখানকার ভিজিটর। তাঁর মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ করে সরকার।

এর আগে কোনও আইআইএমের অডিট , ডিরেক্টর নিয়োগ অথবা বরখাস্ত করার ক্ষমতা ছিল শুধুমাত্র বোর্ড অফ গর্ভনরসের হাতে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও মতামত ছিল না। মাস তিনেক আগে আইআইএম আইন সংশোধন করে মোদি সরকার। আইন সংশোধনের মাধ্যমে দেশের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে আরও বেশি করে সরকারি কর্তৃত্ব চায় কেন্দ্র। এমনকী, আইআইএমের বোর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা নিজেদের হাতে নেয় কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই আইনের খসড়া তৈরি হয়েছে এবং সেখানেই সরকার কেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে নিজেদের কর্তৃত্ব চায়, তার উল্লেখ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গত আগস্টে আইআইএম আইন সংশোধন করা হয়। রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে আইআইএমের ডিরেক্টরকে বরখাস্ত করার। সংশোধিত আইনে বলা হয়েছে, ভিজিটর অর্থাৎ রাষ্ট্রপতির উপদেশ, নির্দেশ বা যে কোনও মতামত মানতে বাধ্য থাকবে আইআইএম বোর্ড। এই প্রথমবার আইআইএমের ডিরেক্টরের শিক্ষাগত যোগ্যতার নির্দেষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আইআইএমের ডিরেক্টরকে প্রথম শ্রেণীর স্নাতক এবং স্নাতকোত্তর হতে হবে। তারসঙ্গে পিএইডি অথবা তার সমতুল ডিগ্রি থাকতে হবে। অংসংশোধিত আইন অনুযায়ী, উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে পিএইচডি অথবা সমতুল ডিগ্রিধারী হতে হবে।

আইআইএম রোহতাকের ডিরেক্টর ধীরজ শর্মার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমালোচনা, বিতর্ক তৈরি হয়। সরকারি নির্দেশ অনুযায়ী, তাঁর প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। যদিও ধীরজ শর্মার রয়েছে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সামনে বিষয়টি এলেও, বোর্ডের হাতে সর্বোচ্চ ক্ষমতা এবং তখনও মনয়া আইন কার্যকর না হওয়ায় ধীরজ শর্মার দ্বিতীয়বার নিয়োগ আটকানো যায়নি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া