মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Abhishek Banerjee

Abhishek Banerjee: ২ বছরে বিজেপির ৭ বার মিছিল রাজভবনের বাইরে, ১৪৪ ধারা প্রসঙ্গে রাজ্যপালকে প্রশ্ন অভিষেকের

কলকাতা | Abhishek Banerjee: ২ বছরে বিজেপির ৭ বার মিছিল রাজভবনের বাইরে, ১৪৪ ধারা প্রসঙ্গে রাজ্যপালকে প্রশ্ন অভিষেকের

RP | ০৮ অক্টোবর ২০২৩ ২০ : ৩৮Rishi Sahu
আজকাল ওয়েবডেস্ক: চারদিন। পুজোর ঠিক আগেই চারদিন ধরে ভিড় রাজভবনের সামনে। নিজেদের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল দেখা করতে সময় চেয়েছিল রাজ্যপালের কাছে। অন্যদিকে একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লি, উত্তরবঙ্গে ছিলেন তিনি। ধর্না মঞ্চে রবিবার রাতে অভিষেক ব্যানার্জি সাফ জানালেন, তাঁদের নির্দিষ্ট কিছু প্রশ্ন আছে রাজ্যপালের কাছে, এবং তাঁর জবাব চায় দল, এই পরিকল্পনা নিয়েই শুরু হয়েছিল রাজভবন চলো কর্মসূচি। পরে বদলে যায় ছবি। রাজ্যপালের অনুপস্থিতিতে ধর্নায় বসে দল। আজ বক্তব্যে প্রাক্তন রাজ্যপালের প্রসঙ্গে টেনে অভিষেক বলেন, 'আগের রাজ্যপাল ধারাবাহিক ভাবে বাংলার বিরোধিতা করার জন্য পুরস্কৃত করে দেশের উপরাষ্ট্রপতি করা হয়েছে।' বর্তমান রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, 'আশা করব কেন্দ্র সরকার তাঁর জন্য ব্যবস্থা করবে।' 
 
তারপরেই অভিষেক আসেন ধর্নার অনুমতি প্রসঙ্গে। জানা গিয়েছে, রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকার পরে ধর্নার অনুমতি কেন, রাজ্যপাল তা জানতে চেয়ে চিঠি দিয়েছেন রাজ্য সরকারকে।সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, 'আমার কাল পর্যন্ত রাজ্যপালের কাছে ছিল দুটি প্রশ্ন। আজ ধর্না নিয়ে প্রশ্নর পর আরও দুটি প্রশ্ন এসেছে। এক, বিজেপির নেতারা রাজ্যপালের সঙ্গে বৈঠকের নামে রাজভবনের লনে বৈঠক করেন, তখন তাঁর দায়িত্ব, সংবেদনশীলতা, গণতন্ত্রের প্রতি আনুগত্য কোথায় থাকে। দুই, ২০২১ থেকে ২০২৩, বিজেপির প্রতিনিধিরা ৭ বার মিছিল করার সময় পুলিশকে চিঠি দেননি কেন?' তৃণমূলের নেতা নেত্রীদের বারবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন, অভিযোগ করেন উত্তরবঙ্গে গিয়ে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরেও কোনও সদর্থক উত্তর পাওয়া যায়নি বলেও। কেন্দ্রের বঞ্চনা নিয়ে এদিনও সুর চড়িয়েছেন অভিষেক। রাজ্যপালের উদ্দেশে তিনি বলেন, বিজেপির প্রতি নয়, রাজ্যপালের বাংলার মানুষের প্রতি দায়বদ্ধ থাকা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া