শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: অঙ্গনা ঘোষ | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জুন ২০২৪ ২০ : ১১Angana Ghosh
নন্দিতা রায় ন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বেলাশুরু’ ছবিটির কথা মনে আছে অনেকেরই। একঝাঁক তারকাদের মাঝেও মধ্যমণি হয়েছিলেন ‘বিশ্বনাথ-আরতি’ জুটি। অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। ছবিতে আরতি ছিলেন ডিমেনশিয়ায় আক্রান্ত।
বয়স্ক মানুষ নিখোঁজ। এরকম ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শোনা যায়। চিকিৎসকের মতে বয়স বাড়তে থাকলে কিছু মানুষের ক্ষেত্রে মস্তিষ্কের বিশেষ কিছু কোষ নিষ্ক্রিয় হয়ে যেতে থাকে। সে ভুলে যেতে থাকে নিত্যদিনের কাজকর্ম, গুরুত্বপূর্ণ ঘটনা। ডাক্তারি পরিভাষায় এই রোগের নাম ডিমেনশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)–র মতে, এই অবস্থা অ্যালজাইমার রোগের একটি ভাগ। যা মানসিকভাবে নির্দিষ্ট ব্যক্তিকে প্রভাবিত করে ভীষণ রকম। সেক্ষেত্রে সামাজিকভাবে একজন মানুষের মস্তিষ্কের স্বাস্থ্য বা ব্রেন হেলথ নিয়ে সচেতন থাকা উচিত বলে জানিয়েছে সংস্থা।
রোগের কারণ
জেনেটিক্স, ক্রনিক অসুস্থতা, মাথায় আঘাত বা নির্দিষ্ট ব্যক্তির রিস্ক ফ্যাক্টর।
আধুনিক চিকিৎসা
নতুন ওষুধ আবিষ্কার হয়েছে ইতিমধ্যেই। যা এই রোগের প্রকোপ কমাতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া সেই সব ওষুধ ব্যবহার করা উচিত নয়।
পরিবারের ভূমিকা
১. আপনার পরিবারের সদস্যদের কোন ধরনের ডিমেনশিয়া আছে এবং তার লক্ষণগুলি কী সেটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে এই সব লক্ষণ কীভাবে শরীরে জাঁকিয়ে বসতে পারে তা নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়া দরকার। যা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে।
২. রোগ নির্ণয়ের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন যাতে তাঁরা পরিস্থিতি বুঝতে পারেন। এটি তাদের বুঝতে সাহায্য করবে কেন ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি অন্যরকম আচরণ করছেন।
৩. আক্রান্ত ব্যক্তির ভবিষ্যৎ নিশ্চিত করতে তাঁর বাসস্থান, যত্ন, আইনি বিষয়, আর্থিক এবং স্বাস্থ্যসেবার জন্য পরিকল্পনা করুন। বিশেষ করে আক্রান্ত ব্যক্তি যদি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জড়িত থাকে, কাজটি তাঁর অবস্থার অবনতি হওয়ার আগেই করুন।
৪. নিরাপত্তার জন্য প্রস্তুতি নিন।
৫. ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ কাজের মতো। যা বেশ চাপের। আসলে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির যত্ন নেওয়া মানে রোগী এবং যিনি যত্ন নিচ্ছেন, দু’জনেই জড়িয়ে। তাই রোগীর যত্ন নেওয়ার পাশাপাশি নিজেরও যত্ন নিতে হবে।
ঝুঁকি কমাতে পারে
১. . স্বাস্থ্যকর জীবনধারা। নির্দিষ্ট ওজন বজায় রাখুন। সুষম খাবার খান। নিয়মিত ব্যায়াম করুন।
২. নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরল। এতে অসুখের ঝুঁকি অনেকটাই কমতে পারে।
৩. মানসিকভাবে সক্রিয় থাকুন। নিত্যনতুন কাজে নিজেকে ব্যস্ত রাখুন। নতুন কিছু শেখার চেষ্টা করুন। বিভিন্ন ধরনের ব্রেন গেম খেলার অভ্যাস করতে পারেন।
৪. বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান। নিজেকে ব্যস্ত রাখুন।
৫. ধূমপান করবেন না। মদ্যপান কমান। পাশাপাশি পর্যাপ্ত ঘুম খুব দরকার।
৬.মানসিক চাপ মুক্ত থাকুন।
৭.ব্যস্ত জীবন থেকে মাঝে মাঝে একটু বিরতি নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?