শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Train: আর ৯ বগি নয়, ১জুলাই থেকে শিয়ালদার সব সেকশনেই ১২ কামরার ট্রেন

Riya Patra | ২৮ জুন ২০২৪ ১৯ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব রেলের শিয়ালদা স্টেশন থেকে শহরতলির বিভিন্ন স্টেশনে আগামী পয়লা জুলাই থেকে সম্পূর্ণ রূপে ১২ কোচের EMU লোকাল ট্রেন চালানোর জন্য এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পয়লা জুলাই থেকে এই পরিষেবা পেতে ১২কোচ কার কম্পোজিশন সহ তৃতীয় ধাপের কাজটি দ্রুত গতিতে করা হচ্ছে। নতুন আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং (EI) সিস্টেম এবং ইয়ার্ড রিমডেলিং এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজগুলি প্রায় শেষ হয়ে গেছে এবং বাকি সামান্য কয়েকটি কাজ অতি দ্রুততার সঙ্গে চলছে। শিয়ালদা ডিভিশনের ৯ কোচের ইএমইউ-এর অনেক রেক ছিল। গত ছ' মাস ধরে এই ডিভিশনের নারকেলডাঙা এবং বারাসাতে ইএমইউ রক্ষণাবেক্ষণ কারশেডগুলিতে অতিরিক্ত মোটর কোচ এবং ট্রেলার কোচ সংযুক্ত করে ৯-কার ইএমইউকে ১২-কার ইএমইউতে রূপান্তর করার জন্য দিনরাত কাজ করছে। পাশাপাশি আইসিএফ থেকে প্রাপ্ত ১০টি নতুন রেক সফলভাবে কমিশন করা হয়েছে। রূপান্তরের কাজটি আগামী ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর। শনিবার ১,২,৫ নম্বর প্লাটফর্ম থেকে ১২ কোচের ইএমইউ লোকাল চালু হয়েছে, বাকি প্ল্যাটফর্মের কাজ শেষ হওয়ার মুখে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া