মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | HARYANA: হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, ৭০ আসনের লক্ষ্যে ঝাঁপাচ্ছে কংগ্রেস

Sumit | ২৭ জুন ২০২৪ ০০ : ৫৫Sumit Chakraborty
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: বিজেপির সঙ্গে জোট করা ভুল হয়েছিল। জোটের ফলে দলের ক্ষতি হয়েছে। অবশেষে স্বীকার করলেন হরিয়ানার জননায়ক জনতা পার্টির প্রধান দুষ্মন্ত চৌটালা। তিনি দাবি করেছেন, জেজেপি আর কখনও বিজেপির সঙ্গে জোটে যাবেনা। হরিয়ানায় আগামী ৩-‌৪ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে। তার আগে হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে জেজেপি এবং বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিজেপি -‌জেজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন দুষ্মন্ত। জোট ভেঙে যাওয়ার পর এখন বিজেপির সমালোচনায় সরব হয়েছেন তিনি। বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর লোকসভা ভোটে এককভাবে লড়েছিল জেজেপি। আশানুরুপ ফল হয়নি। জেজেপি প্রধান এখন বলছেন, বিজেপির সঙ্গে জোট করে সরকার চালানোর বিষয়টি সাধারণ মানুষ ভালভাবে নেয়নি। জনগণের মনে অসন্তোষ তৈরি হয়েছিল। কৃষক আন্দোলন এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার ফল ভুগতে হয়েছে জেজেপিকে। দুষ্মন্তের স্পষ্ট বক্তব্য, অদূর ভবিষ্যতে বিজেপির সঙ্গে জোটে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। উল্লেখ্য, সাড়ে চার বছর জোট সরকার চালানোর পর লোকসভা নির্বাচনের আগে বিজেপি-‌জেজেপি জোট ভেঙে যায়। এর পিছনে মূল কারণ ছিল, আসন সমঝোতা না হওয়া। 
হরিয়ানায় বিজেপি গত দশ বছর ধরে ক্ষমতায় রয়েছে। ওই রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল। সদ্য হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল আরও চিন্তা বাড়িয়েছে। পাঁচ বছর আগে রাজ্যের ১০ টি লোকসভা আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবার ৫ টি হারিয়েছে। রাজ্যে কংগ্রেস নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বুঝে দুষ্মন্ত চৌটালার দল কংগ্রেসের কাছাকাছি আসার চেষ্টা করছে। দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জেজেপি নেতারা। ইতিমধ্যেই দুষ্মন্তের দল জানিয়েছে, হরিয়ানায় রাজ্যসভার নির্বাচনে কংগ্রেস প্রতিষ্ঠিত ব্যক্তি, ক্রীড়াবিদদের মধ্যে থেকে কাউকে প্রার্থী করলে সমর্থন জানাতে প্রস্তুত আছেন। এদিকে, বুধবার দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে হরিয়ানা কংগ্রেসের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কেসি বেণুগোপালরা। জানা গিয়েছে, ওই বৈঠকে স্পষ্ট করে বার্তা দেওয়া হয়েছে, বিধানসভা ভোটে কোনও গোষ্ঠীবাজি বরদাস্ত করা হবেনা। ঐক্যবদ্ধ হয়ে দলকে জেতানোর জন্য ঝাঁপাতে হবে। দলের নেতাদের উদ্দেশে নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, একে-‌অপরের বিরুদ্ধে বিবৃতি দেওয়া বন্ধ করতে হবে। হরিয়ানা কংগ্রেসের পর্যবেক্ষক দীপক বাবারিয়া জানিয়েছেন, রাজ্যের ৪০ নেতার সঙ্গে বৈঠক করেছেনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যের দলের হাল-‌হকিকত নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। লোকসভায় ভাল ফল হয়েছে। ৪৭ শতাংশে পৌঁছেছে ভোট শেয়ার। আমাদের লক্ষ্য ৭০ আসন। সেই লক্ষ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু হচ্ছে।‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া