মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৭ জুন ২০২৪ ১৮ : ৫৬Sumit Chakraborty
পরিসংখ্যান বলছে, গত বছরের নভেম্বর থেকে খাদ্যদ্রব্যের মূল্য গড়ে বার্ষিক ৮ শতাংশ হারে বেড়ে চলেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, গত বছর দেশের বেশ কিছু অংশে খরা এবং সম্প্রতি অত্যধিক গরমের ফলে ব্যাপক মার খেয়েছে খাদ্যশস্য ও শাকসবজির ফলন। তথ্য বলছে, দেশে অর্ধেকের বেশি অংশেই এবার তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৯ ডিগ্রি বেশি। জায়গায় জায়গায় জলের সমস্যাও মাথা চাড়া দিয়েছে। ফলে ফলনে ঘাটতি থাকছে বিশেষত পেঁয়াজ, টম্যাটো ও বিভিন্ন ধরনের সবজির, যা প্রকট হচ্ছে ক্রমান্বয়ে। সরকার কিছু ক্ষেত্রে রপ্তানি হ্রাস এবং আমদানিতে উৎসাহ দিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না। অত্যধিক তাপপ্রবাহের পাশাপাশি খাদ্যদ্রব্যের দামের ছেঁকায় নাজেহাল দেশের আমজনতা।
বিশেষজ্ঞরা বলছেন, এবারেও হয়তো দেশের অনেকাংশেই সময়ে বা প্রয়োজনমতো বর্ষা হবে না। কারণ হিসেবে তাঁরা তুলে ধরছেন, সম্প্রতি দেশের দক্ষিণভাগের বর্ষাকে। যেখানে ইতিমধ্যেই প্রায় ১৮ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। বর্ষার আগমনেও খুব একটা আশার আলো এই মুহূর্তে নেই বলা চলে। সম্প্রতি সরকার ধান/চালের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে ৫.৪০ শতাংশ। সুতরাং চালের মূল্যেও এর প্রভাব আবার পড়ার আশঙ্কা রয়েছে। পরিসংখ্যান বলছে গমের সরবরাহও কমছে। আবার সরকারও এই মুহূর্তে গম আমদানিতে খুব একটা আগ্রহী নয়। ফলে খুব শিগগিরই গমের দামও বাড়তে চলেছে।
মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সের তথ্যও বলছে, প্রতি বছরেই বাড়ছে গম ও চালের মূল্য। দিন দিন বাড়ছে দুধের দাম। চাহিদার তুলনায় জোগান কমার ফলে পাল্লা দিয়ে বাড়ছে ডিম ও মাংসের দামও। চিনির দামও বৃদ্ধি পাবে আগামী দিনে এমন সঙ্কেত পাওয়া যাচ্ছে, কারণ দেশের বহু অংশেই ব্যাহত হয়েছে আখের উৎপাদন। সব মিলিয়ে আগামী দিনে ঘাটতি দেখা দেবে সরবরাহে, বাড়বে সমস্ত ধরনের খাদ্যের মূল্য।
সম্প্রতি খাদ্যশস্যের মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছিল ৮.৬৩ শতাংশে, আবার সবজির ক্ষেত্রে সেটা হয়েছিল ২৭.৮ শতাংশ। গত ৭ মাসে সবজির মুদ্রাস্ফীতি বাস্তবে রয়েছে দু’অঙ্কের সংখ্যাতেই।
এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যাবে কীভাবে? খাদ্যের মুদ্রাস্ফীতির কবল থেকে মুক্তির উপায়ই বা কী?
আবহবিদরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনে বিশ্বের যে ১০টি দেশের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে, তার অন্যতম ভারত। তাই দিন দিন সঙ্কট বাড়বে বই কমবে না। পরিস্থিতি মোকাবিলায় এই মুহূর্তে প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রথমত, শক্তিশালী সরবরাহ–ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। যেমন– সহজ–পচনশীল খাদ্যসামগ্রী পরিবহণে আরও বেশি রেফ্রিজারেটেড গাড়ির ব্যবস্থা করতে হবে। আধুনিক ব্যবস্থার হিমঘর আরও বেশি গড়ে তুলতে হবে এবং তা কোনও নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখা যাবে না। দ্বিতীয়ত, কৃষিকাজে আরও বেশি উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে। যেমন প্রয়োজন ‘ড্রিপ ইরিগেশন’–এর ব্যবহার, যার ফলে কম জল ব্যবহারে পাওয়া যাবে বেশি ফসল। তৃতীয়ত, দাম নির্ধারণ ও পর্যবেক্ষণের শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা দরকার। এটা কালোবাজারি বন্ধ করে অনেকটাই নামিয়ে আনবে কৃষিজাত পণ্যের দাম। চতুর্থত, উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। যেমন– ডিভাইস ‘আম্বি ট্যাগ’–এর ব্যবহার পরিবহণের সময় কৃষিজাত সামগ্রী নষ্ট হওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে আনবে। এই ব্যবস্থায় কিন্তু একবার চার্জের মাধ্যমেই এই ডিভাইস ৯০ দিনের জন্য মাইনাস ৪০ ডিগ্রি থেকে +৮০ ডিগ্রি তাপমাত্রা বজায় রাখবে। স্বয়ংক্রিয়ভাবে এই ডিভাইস নির্ধারিত তাপমাত্রা ছাড়ালেই জানান দেবে যা থেকে সাবধান হয়ে বাঁচানো যাবে ক্ষতি। পঞ্চমত, এই মুহূর্তে প্রয়োজন কৃষিকাজে বৈচিত্র আনা। বিজ্ঞানকে কাজে লাগিয়ে গবেষণার মাধ্যমে পরিবর্তিত আবহাওয়ায় খাদ্যশস্যের উৎপাদন বদলাতে হবে। যেমন– খরাপ্রবণ এলাকায় গবেষণার মাধ্যমে জেনে নিতে হবে, কোন ধরনের খাদ্যশস্য ফলানো সম্ভব। আবার অতিবৃষ্টির জায়গাগুলোয় গবেষণার প্রয়োজন রয়েছে কোন ধরনের সবজি খাদ্যশস্য উৎপাদন করা যায়। এই গবেষণায় বিনিয়োগ অনেক বাড়াতে হবে, যা আগামিদিনে ফল দেবে। ষষ্ঠত, সরকারের উচিত কিছু কৃষিজাত পণ্যের সর্বাধিক খুচরো বিক্রয়মূল্য আবশ্যিক ভাবে বেঁধে দেওয়া। এর ফলে বাজারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। এছাড়াও সরকারের উচিত গণবণ্টন ব্যবস্থায় ভরতুকি দিয়ে যথাসম্ভব পরিস্থিতির মোকাবিলা করা।
পাশাপাশি, অনেকেই আবার মনে করছেন, এবছর বর্ষা কিছুটা দেরি করে এলেও এর ভাল প্রভাব পড়বে কৃষিকাজে। ভাল ফলন হলে ধীরে ধীরে মুদ্রাস্ফীতিও কমে আসবে। তবে এই মুহূর্তে দাড়িয়ে সেই সম্ভাবনা খুব একটা শক্তিশালী বলে মনে হচ্ছে না। অন্যদিকে বিশ্বে ভূ–রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে প্রতিনিয়ত, যুদ্ধের ফলে ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে সরবরাহ ব্যবস্থা। ঘুরপথে আসা আমদানিকৃত পণ্যের জন্য মাশুল গুনতে হচ্ছে কয়েকগুণ। একদিকে যেমন আন্তর্জাতিক প্রভাবকে অস্বীকার করা যাবে না, অন্যদিকে আবার আবহাওয়ার পরিবর্তন, দুয়ে মিলিয়ে পরিস্থিতি জটিল, তা নিয়ে দ্বিমত নেই।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?