মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | 'যেতে পারি, কিন্তু বেশি ভাড়া চাই’, অ্যাপ-বাইক চালকদের দৌরাত্ম্য বাড়ছেই

Pallabi Ghosh | ২৬ জুন ২০২৪ ১৮ : ৪৫Pallabi Ghosh
শুভাশিস চট্টোপাধ্যায়: বছর কয়েক আগেও যে হলুদ ট্যাক্সিকে যাত্রী ‘রিফিউজাল’ কিংবা অতিরিক্ত ভাড়ার অভিযোগে দাগিয়ে দেওয়া হত, সেটাই এখন রীতিমতো রপ্ত করে ফেলেছেন নামী অ্যাপ–নির্ভর মোটরবাইক চালকেরা। ‌নির্ধারিত ভাড়ার বদলে অতিরিক্ত ভাড়ার চাহিদায় মহানগরের সর্বত্র তাঁদের জন্য ব্যাপক নাকাল সাধারণ যাত্রীরা। শুধু তা–ই নয়, অনলাইনে বাইক বুক করে অফলাইনে যাত্রী নিয়ে যাওয়ার অসাধু পদ্ধতিও বেড়ে গেছে দারুণভাবে। বিশেষত, রেল স্টেশন, বাস টার্মিনাস কিংবা বাজার–‌সংলগ্ন এলাকায় এই সব বাইক–‌চালকের দৌরাত্ম্য দিনে–দিনে প্রবল হয়ে উঠছে। হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি, শালিমার, কলকাতা রেল স্টেশন এলাকা ছাড়াও কিছু মেট্রো স্টেশন এলাকাতেও এদের প্রভাব ছড়িয়েছে। তার ওপর অন্য কোনও পথচলতি বাইকচালক যদি অ্যাপ–নির্দিষ্ট ভাড়ায় ওই সমস্ত এলাকা থেকে যাত্রী তুলতে উদ্যোগী হন, তাঁদের কপালেও জোটে অশেষ দুর্ভোগ। অভিযোগ, এই সব দৌরাত্ম্যকারী তখন ‘ফেয়ার প্রাইস’ মোটো–চালকদের বিরুদ্ধে দলবদ্ধভাবে রুখে দাঁড়ায় এবং যাত্রীদের নামাতে বাধ্য করে।
যাত্রী–‌প্রত্যাখ্যানের এই অসভ্যতা ঠিক কতটা, তা যাচাই করতে অফিস–‌টাইমে যাত্রী সেজে শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়াতেই টের পেলাম, অভিযোগ অক্ষরে–অক্ষরে সত্যি। স্টেশন–লাগোয়া এক শপিং মলের সামনে অপেক্ষায় রয়েছে বাইকের একটি দল। তার কিছুটা দূরে দাঁড়িয়ে হাওড়ার উদ্দেশে অ্যাপ–মোটোয় যাত্রা নিশ্চিত করে বোতাম টিপতেই মুহূর্তের মধ্যে ফোন এল এক চালকের। হিন্দিতে প্রথম প্রশ্ন: কোথায় আছেন? উত্তর দিলাম, এই তো মলের সামনে!‌ দ্বিতীয় প্রশ্ন:‌ কোথায় যাবেন? উত্তর দিলাম, হাওড়া স্টেশন। তৃতীয় প্রশ্ন:‌ ভাড়া কত দেখাচ্ছে? উত্তর দিলাম, ৫৫ টাকা। চালক জানাল, বলুন, কত দেবেন? উত্তর দিলাম, অ্যাপে যা দেখাচ্ছে তা–ই দেব। ও–‌প্রান্ত থেকে কথা ভেসে এল। এত কম টাকায় কেউ যাবে না। ২০০ টাকা লাগবে। কারণ, খালি গাড়ি নিয়ে ফিরতে হবে। লাস্ট ১৫০ টাকা দিলে যেতে পারি। ‘ক্যান্সেল রাইড’ টিপে দ্বিতীয় চালকের অপেক্ষার কিছুক্ষণের মধ্যেই নতুন চালকের ফোন। এবং আবারও হুবহু সেই একই কথোপকথন। বলতে বলতেই মুহূর্তের মধ্যে আরেক চালক সামনে হাজির। অতিরিক্ত ভাড়া ছাড়াও তার দাবি আবার আরও ওপরে। ‘অফলাইনে যাবেন?’ একটু এগিয়ে যেতেই কান ঘেঁষে অন্য এক বাইক–‌চালক ফিসফিসিয়ে শুনিয়ে গেলেন, ‘বি আর সিং হাসপাতালের কাছে আসুন। ফেয়ার প্রাইসে আমি নিয়ে যাব।’ সেই চালকের মুখেই শুনলাম, ‘এখানে এদের বড় গ্রুপ আছে। আমরা প্রতিবাদ করতে গেলে মার খেতে হবে। এরা যেমন অতিরিক্ত ভাড়া দাবি করে, তেমনই অফলাইনে যেতেও জোর খাটায়। অ্যাপ পরিবহণ সংস্থাগুলোর চোখে ধুলো দিয়ে, কর্তৃপক্ষের প্রাপ্য কমিশনকে কঁাচকলা দেখিয়ে পুরো টাকাটাই পকেটস্থ করতে অফলাইনে তৎপর বহু বাইক–‌চালক। শুধু তা–ই নয়, আমাদের মতো যাঁরা সংস্থাগুলোর নির্ধারিত ভাড়ায় যেতে চান, তাঁদের ওই সব স্পট থেকে যাত্রী তুলতে ওরা বাধা দেয়। প্রতিবাদ করলেই বলে, কিচ্ছু হবে না, আমাদের সব সেটিং আছে।’
আরও একবার চক্ষু–‌কর্ণের বিবাদভঞ্জন করতে রাত বারোটা নাগাদ সাঁতরাগাছি স্টেশনের বাইরে দাঁড়াতে নজরে পড়ল একই ছবি। যাত্রীর অপেক্ষায় বাইক–‌চালকের দঙ্গল। স্টেশন থেকে একটু দূরে দাঁড়িয়ে বাইক বুক করতে ভাড়া দেখাল ২৮০ টাকা। আবারও সেই ফোন এবং বেশি ভাড়ার দাবি। যাত্রা বাতিল করার কিছুক্ষণ পরেই অ্যাপ–নির্ধারিত ভাড়ার এক চালকের বাইকে চড়ে দু’চাকা এগোতেই রাস্তা আটকাল দু’জন। তাদের হুমকি, এখান থেকে অন্য কোনও পথচলতি বাইক–‌চালকের যাত্রী নেওয়া যাবে না। চালক রুখে দাঁড়াতে তারা পিছু হটল। বাইকে যেতে যেতে মধ্যবয়সি চালক বললেন, ‘এদের দৌরাত্ম্যেই তো বহু বাইকযাত্রী অ্যাপ–বাইক থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যা খুশি ভাড়া দাবি, না পোষালে ইচ্ছেমতো রাইড ক্যানসেল করা ওদের ক্রনিক রোগ হয়ে দাঁড়িয়েছে। তবে খবরদার, ভুলেও অফলাইনের ফাঁদে জড়াবেন না। আমার ‘কেন’ প্রশ্নের উত্তরে চালক গোবিন্দকুমার সিংহ ‌বললেন, ‘অনলাইনে যাত্রী এবং চালক দু’‌জনেরই নিরাপত্তা সুনিশ্চিত শুধু নয়, পথে দুর্ঘটনা ঘটলে মিলবে বিমার টাকাও।'

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া