শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ জুন ২০২৪ ২৩ : ২৩Pallabi Ghosh
আরএসপি'র সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ মনোজ ভট্টাচার্য বলেন, 'দুর্ভাগ্যজনক। দেশের সংসদের ইতিহাসে যা বিবেচিত হবে অভূতপূর্ব হিসেবেই। বিরোধীদের দাবি ছিল ডেপুটি স্পিকারের পদ। এটাই প্রথা। যেটা বিজেপির আমলে মানা হচ্ছে না। এর আগে ওম বিড়লা সংসদে হৈচৈ হলে বিরোধীদের উদ্দেশ্যে বলতেন 'আমি আপনাদেরও স্পিকার'। কিন্তু যে ঘটনাটা ঘটল তাতে এরপর কি তিনি এই কথাটা আর বলতে পারবেন? সহমতের ভিত্তিতে সংসদ চালানোর যে রীতি, সেটা আজ বিজেপির ঔদ্ধত্যের কাছে পরাজিত হল।'
কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ পবন খেরা বলেন, প্রধানমন্ত্রী ঐকমত্যের কথা বলেন, তারপরও স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য করেন। প্রথাগতভাবে, স্পিকার ক্ষমতাসীন দলের এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হয়। তবে এটি উপেক্ষা করা হয়েছিল গত লোকসভায়। সহযোগিতা ও ঐকমত্যের প্রতি প্রধানমন্ত্রীর অ্যালার্জি রয়েছে। সপ্তদশ লোকসভায় একজন ডেপুটি স্পিকারের অনুপস্থিতি দেখা গেছে এবং এখন স্বাধীনতার পর প্রথমবারের মতো স্পিকারের পদে নির্বাচন হতে চলেছে।'
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ডা. শান্তনু সেন বলেন, 'গত ১০ বছরে বিজেপির আমলে এরকম অনেক কিছুই হয়েছে যেটা স্বাধীনতার পর থেকে ভারতের সংসদে দেখা যায়নি। এর সবকিছুর পেছনেই রয়েছে তুঘলকি, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রী মনোভাব। বিরোধীদের যোগ্য মর্যাদা না দেওয়া। গায়ের জোরে গত ১০ বছর ক্ষমতায় থাকলেও ডেপুটি স্পিকার পদে লোকসভায় কাউকে বসাননি নরেন্দ্র মোদি। আজ মানুষের রায়ে বঞ্চিত হয়েও নির্বাচন কমিশনের কাঁধে ভর দিয়ে কিছু পাল্টুরাম আর কিছু সুবিধাবাদীদের সঙ্গে নিয়ে একটা অস্থায়ী জোট তৈরি করেছে বিজেপি। ইন্ডিয়া জোটের কাছে প্রতি পদে তারা বাধা পাচ্ছে।'
সংসদীয় রাজনীতিতে আলোচনাই হল সমাধানের মূল সূত্র। যেটার থেকে সরে এসেছে বিজেপি। বিষয়টি স্মরণ করিয়ে রাজ্যের আরেক প্রাক্তন সাংসদ ও প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, 'লোকসভায় স্পিকার পদের জন্য বিরোধীদের সঙ্গে আলোচনা হয়। এটার মূল উদ্যোগটা নিতে হয় সরকারপক্ষকে। সরকারপক্ষ থেকে স্পিকার এবং বিরোধীদের থেকে ডেপুটি স্পিকার পদে নির্বাচন করা হয়। কিন্তু শাসকদল কোনও আলোচনা না করেই পদক্ষেপ নেওয়াতে এই সংকট তৈরি হয়েছে। যার ফলে মনে হচ্ছে শেষপর্যন্ত ভোটাভুটি হবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?