সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ নভেম্বর ২০২৩ ২২ : ৫৬Pallabi Ghosh
সাও মার্টিনহো ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী রোমান সৈনিক। সেদিনটা ছিল খুব শীতের দিন, চারিদিক বরফে ঢাকা। রাস্তার ধারে সাও মার্টিনহো দেখতে পেলেন কোনও প্রকার শীতবস্ত্র ছাড়াই একজন শীতে জবুথবু হয়ে বসে রয়েছেন রাস্তার এক পাশে। হতদরিদ্র মানুষকে দেখে খুব দয়া হল ওই রোমান সৈনিকের। নিজের গরম জামার অর্ধেক কেটে নিয়ে তাঁকে দিলেন। হঠাৎই দেখা গেল যে বরফ গলতে শুরু করেছে আর সূর্য অবশেষে দেখা দিচ্ছে। এই ঘটনা থেকেই সাও মার্টিনহোর কথা দিকে দিকে ছড়িয়ে পড়ল। আমেরিকা বা অন্যান্য দেশে তাপমাত্রা কমলে এই দিন পালিত হয় বছরের এই সময়ে। তবে পর্তুগালে যেহেতু বরফ পড়ে না তাই বৃষ্টি কমে শরতের আবাহনে এই দিন পালিত হয়। শরৎকালের অন্যতম একটি প্রধান উৎসব হিসেবে পালন করেন পর্তুগিজরা।
বিদেশ বিভুঁইয়ে পর্তুগালে এই প্রথমবার আমি পুজোর সময় কলকাতার বাইরে রয়েছি। তবে এখানে দেখছি উৎসবের আমেজ রয়েছে সর্বত্র, সবটাই সাও মার্টিনহো দিবস উদযাপনের কল্যাণে। অদ্ভুত হলেও সত্যি, এই উৎসবের অন্যতম দিক হল চেষ্টনাট, যা অনেকটা বাদামি আলমণ্ডের মত দেখতে। মোটামুটি সব মুদির দোকান বা স্টোরেই পাওয়া যায় চেষ্টনাট। আমার মেয়ের স্কুলে গিয়ে সাও মার্টিনহো উপলক্ষে যে কর্মকাণ্ড তা দেখে অনেকটা আমাদের হোলিকা দহনের কথা মনে পড়ল। আমার মেয়ের মতো সব ছেলেমেয়েরাই চেষ্টনাট নিয়ে এসেছিল। এরপর সবাই এক জায়গায় একজোট করল চেষ্টনাট আর তারপর বেশি কেতাবি স্টাইলে রোস্ট করা হল। তারপরের ব্যাপারটাও অবাক করার মত অন্তত আমার জন্য তো বটেই। সবাইকে রোস্ট করা চেষ্টনাট কাগজের ব্যাগে দিয়ে দেওয়া হল। কিছু পর্তুগিজ পরিবারের থেকে জানা গেল যে বাড়িতে বা কোনও পার্টিতে বনফায়ারে চেষ্টনাট রোস্ট করে খাওয়ার প্রবণতা রয়েছে।
তবে আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হল বিশেষ এক ধরনের অ্যালকোলিক বেভারেজ খাওয়া হয় এই সময়, পর্তুগিজ ভাষায় যাকে বলে আগুয়া পে। আবার অনেকে বছরের প্রথম ওয়াইন, যা একেবারে টাটকা তার স্বাদ নেন। লাতিন ভাষায় আবার এই উৎসবকে অনেক সময় মাগুস্ত বলা হয়ে থাকে। আশা করছি সামনের দিনে এই বিশেষ দিন উপলক্ষ্যে স্থানীয় কোনও পর্তুগিজ বড় পার্টিতে উপস্থিত থেকে উপভোগ করতে পারব। তবে সারা পৃথিবীর সমস্ত পর্তুগিজ মানুষকে সাও মার্টিনহো দিবসের অনেক শুভেচ্ছা রইল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?