শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | SNU: বইমেলার ডিজিটাল সম্প্রচারে এস এন ইউর পড়ুয়া, শংসাপত্র দিল গিল্ড

Riya Patra | ২৪ জুন ২০২৪ ০১ : ৩০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক কলকাতা বইমেলা এখন বাঙালির ১২ মাসের ১৪তম পার্বণ হিসেবে চিহ্নিত। আর সেই পার্বণ সফল করতে ঝাঁপিয়ে পড়ে একঝাঁক তরুণ তুর্কি। আধুনিক প্রযুক্তির যুগে, বইমেলাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই ডিজিটাল মাধ্যম। সেই সম্প্রচারের গুরুদায়িত্ব পালন করছেন বইমেলার এক্সক্লুসিভ ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পড়ুয়ারা। গোটা মেলা প্রাঙ্গণের সমস্ত খুঁটিনাটি ওয়েবসাইট এবং গিল্ডের ফেসবুক পেজের মাধ্যমে পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। কেউ তুলে ধরেন বইয়ের সম্ভার, কেউ প্রিয় লেখকের বক্তব্য। কেউ দৌড়ে বেড়ান খবর সংগ্রহে, কেউ একটানা বসে এডিট করেন ভিডিও। এই পরিশ্রমের স্বীকৃতি হিসেবে সোমবার তাঁদের হাতে শংসাপত্র তুলে দিল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। এস এন ইউর সেমিনার হলে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, কোষাধক্ষ্য তাপস সাহা, টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও শঙ্কু বোস, ইউনিভার্সিটির ইন্ড্রাস্ট্রি রিলেশনস-এর ডিরেক্টর ইনা বোস, মিনাল পারিকসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পড়ুয়ারা। 
 ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, এসএনইউ যেভাবে বইমেলার সঙ্গে সহযোগিতা করেছে, তাতে অন্য বিকল্প ভাবছে না গিল্ড। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে বছরের পর বছর। পড়ুয়াদের অসম্ভব ডেডিকেশন এই বিশ্ববিদ্যালয় এবং বইমেলার সম্পদ বলেও উল্লেখ করেন তিনি। শঙ্কু বোস বলেন, 'বইমেলার আগে এবং পরে নানা বিষয়ে পড়ুয়ারা যেভাবে সফল, রীতিমত 'প্রফেশনাল' মনে হয় তাদের।'  অধ্যাপক মিনাল পারিক বলেন, এটাই প্রথম যে, বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগ বইমেলার ডিজিটাল সম্প্রচারের দায়িত্ব নিয়েছে। এই সুযোগের জন্য তিনি গিল্ডকে ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এসএনইউ-র আচার্য সত্যম রায়চৌধুরীকে। একজোট হয়ে, দিন-রাত যে কাজ পড়ুয়ারা করেছিলেন, সেই কাজের শংসাপত্র পেয়ে উচ্ছ্বাস তাঁদের মধ্যে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া