শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ মে ২০২৪ ০০ : ৫৫Kaushik Roy
বিক্ষোভে যোগ দেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৃণমূলের সুদীপ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি সহ বাকিরা, ডিএমকের টিআর বালু, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের নেতারা। হাতে সংবিধান নিয়ে তাঁরা স্লোগান দেন, "সংবিধান দীর্ঘজীবী হোক", "গণতন্ত্র রক্ষা করতে হবে।" রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে আমরা সংবিধানের অমর্যাদা হতে দেব না। আমাদের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কোনও শক্তিই সংবিধানকে ছুঁতে পারবে না। আমরা সংবিধান রক্ষা করব।" সোনিয়া গান্ধী বলেন, "আজ আমরা নয়, বলবে ভারতের সংবিধান।" অখিলেশ যাদব বলেন, "দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার পক্ষে ভোট দেওয়ায় আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। আচ্ছে দিনের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত। আমি আশাবাদী, যে আগামীদিনে দেশবাসীর সামনে ভাল দিন আসবে।" তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি বলেন, "আমাদের দায়িত্ব দেশের সংবিধান রক্ষা করা। অভিন্ন দেওয়ানি বিধি চলে আসবে। তখন সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা, জানি না। সরকার সবকিছু একতরফাভাবে করে নেয়। আমরা চাই দেশের সংবিধানের ভিত যেন মজুবত থাকে। ১৮তম লোকসভায় সংবিধানরক্ষা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। সেই ব্যাপারে আমরা প্রথম দিন থেকেই সরকারকে দিশা দেখাতে চাই।"
প্রসঙ্গত, বাংলা, হিন্দি এবং ইংরাজি তিন ভাষাতেই সংবিধানের কপি ছিল সাংসদদের হাতে। এদিকে, প্রধানমন্ত্রী মোদি সংসদ ভবনের মূল কক্ষে প্রবেশের আগে বলেন, "২৫ জুন আমরা জরুরি অবস্থার ৫০ বছর পূর্ণ করব। এই জরুরি অবস্থা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর একটি কালো দাগ।" তিনি আরও বলেন, "কীভাবে জরুরি অবস্থার সময় সংবিধানের অবমাননা করা হয়েছিল দেশের নতুন প্রজন্ম তা ভুলতে পারবেন না। কীভাবে গণতন্ত্র শেষ করে দিয়ে দেশকে একটি কারগারে পরিণত করা হয়েছিল তা নতুন প্রজন্মের মনে থাকবে। তার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের শপথ নিতে হবে যাতে এই দিন আর না আসে।" পাশাপাশি তিনি বলেন, "ভারতের প্রয়োজন দায়িত্ববান বিরোধী। মানুষের স্লোগান প্রয়োজন নেই, কাজ প্রয়োজন। সংসদে দেশের মানুষ আলোচনা, বিতর্ক চান, নাটক এবং বিশৃঙ্খলা নয়।" প্রধানমন্ত্রী মোদি সাংসদ হিসেবে শপথ গ্রহণ শুরু করলে বিরোধীরা সংবিধান তুলে ধরেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?