রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Jal Sevak Samman: ইলেক্ট্রো স্টিল জলসেবক সম্মান

Riya Patra | ২৪ জুন ২০২৪ ২৩ : ৫১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জলই জীবন। জলের জন্য অবিরাম লড়াই। এই লড়াইয়ে যাঁরা সামিল, তাঁদের হাতে তুলে দেওয়া হল সম্মান। ইলেক্ট্রো স্টিল কাস্টিংস লিমিটেড এই সম্মান দিল। এই সংস্থা একটি জল সংক্রান্ত পরিকাঠামো সংস্থা। 'জলসেবক সম্মান' সেইসব ব্যক্তি, সংস্থার হাতে তুলে দেওয়া হল, যাঁরা নিরলসভাবে জল সংরক্ষণের কাজ করে চলেছেন। স্বতন্ত্র বিভাগে নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার স্টাডি গ্রুপের রাজেন্দ্র খাওয়াস, সোমনাথ দর্জি, এবং আলোক সরকার পুরস্কার পেলেন। সাংগঠনিক বিভাগে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট এবং নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার স্টাডি গ্রুপ পুরস্কার পেয়েছে। আলোক সরকার দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য, অন্যদিকে রাজেন্দ্র খাওয়াস এবং সোমনাথ দর্জি জল সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট অনুসরণ করে রবীন্দ্রনাথের নীতি। বাংলা এবং বাংলার বাইরে নানা কাজ করে চলেছে তারা সাধারণ মানুষের জন্য। ৫০টিরও বেশি মনোনয়ন থেকে প্রাপকদের বেছে নিয়েছেন আইআইটি খড়্গপুরের প্রফেসর ডঃ অভিজিৎ মুখার্জি, আলিপুর মিউজিয়ামের ডিরেক্টর ডঃ জয়ন্ত সেনগুপ্ত,  সোমেন মিত্র, আইপিএস (অবসরপ্রাপ্ত) এবং ইলেক্ট্রো স্টিল কাস্টিংস লিমিটেডের ইনডিপেনডেন্ট ডিরেক্টর
ভি এম রল্লি। 
পুরস্কার প্রদানের আগে ‘জলস্থায়িত্ব, সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ডঃ রাজেশ কুমার, ডঃ কপিল কুমার নারুলা, শুভজিৎ মুখার্জিসহ বিশিষ্টজনেরা।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 'দ্য রেন ম্যান অফ ইন্ডিয়া’ নামে পরিচিত অশোক কুমার, ‘ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী উমাশঙ্কর পাণ্ডে,যিনি 'পানি কে পাহরেদার’ নামে পরিচিত। ছিলেন বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। অনুষ্ঠানের সূচনা হয় ডোনা গাঙ্গুলির দীক্ষা মঞ্জরির ডান্স ট্রুপের ছন্দে, শেষ হয় পন্ডিত কুমার বোসের তবলার বোলে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া