রবিবার ১৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৪ জুন ২০২৪ ২১ : ০৪Pallabi Ghosh
শুধু দেওয়াল রং করেও স্কুল রাঙানো যেত। তা না করে কেন এই ভাবনা? এভাবে স্কুলকে সাজিয়ে তোলার মূল উদ্যোক্তা স্কুলের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ‘স্কুল মানে তো শুধু ইট–সিমেন্টের কাঠামো নয়, এমন একটা জায়গা, যেখানে এসে ছাত্রছাত্রীরা পড়াশোনা যেমন শিখবে, তেমনই তার সঙ্গে যুক্ত এমন কিছু জানবে যা তাকে মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। তাছাড়া এখনকার ছেলেমেয়েরা পড়ার বইয়ের বাইরে আর কিছু সেভাবে পড়ে না, পড়তে চায়ও না। বই পড়ার অভ্যেসটাই চলে গেছে। কিন্তু বই না পড়লে জানাটা সম্পূর্ণ হয় না। সেই চিন্তাভাবনা থেকেই ক্লাসরুম সাহিত্যিক–লেখকদের গল্প–উপন্যাসের চরিত্রদের ছবিতে সাজিয়ে তোলা হচ্ছে।’ আপাতত একাদশ–দ্বাদশের ক্লাস রুম আঁকার কাজ শেষ হয়েছে। একাদশের একটি ক্লাস রুমের চারটি দেওয়াল জুড়েই রয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এক দেওয়ালে পথের পাঁচালীর অপু–দুর্গা, সঙ্গে আম আঁটির ভেঁপু। বাকি দেওয়াল জুড়ে আরণ্যক, অপরাজিত, চাঁদের পাহাড়। আরেকটি ক্লাসের দেওয়াল জোড়া শুধু সত্যজিৎ রায়। লেখক, পরিচালক–সহ তাঁর সবকটি পরিচয়ই ধরা হয়েছে দেওয়াল জুড়ে। জয়বাবা ফেলুনাথ, সোনার কেল্লার সঙ্গে রয়েছেন প্রফেসর শঙ্কু, বঙ্কুবাবুর বন্ধু, দেবী, আর একটা দেওয়াল জুড়ে সত্যজিৎ রায়ের করা সন্দেশ–এর প্রচ্ছদ। আরেকটি ক্লাসের চারটি দেওয়াল জুড়ে রয়েছেন শুধু যামিনী রায়। পার্থপ্রতিমবাবু বলেন, ‘ছেলেমেয়েরা অনেকটা সময় স্কুলেই থাকে। ওদের চোখের সামনেই এগুলো সব সময় থাকবে। ফলে এই বইগুলো পড়তে ওরা উৎসাহী হবে। ফেলুদা পড়া থাকলেও, সত্যজিৎ রায় কে ছিলেন সেই সম্পর্কে ওরা জানতে উৎসাহী হবে। যামিনী রায় কে, তাঁর আর্ট কী, সেই সম্পর্কে জানারও ক্ষিদে তৈরি হবে। ক্লাস সেভেনের ক্লাস রুমের এক একটা দেওয়ালে যেমন বায়ুমণ্ডলের বিভিন্ন ভাগ, ভূমিরূপ, নদীর উৎপত্তি, মালভূমি, ইত্যাদি আঁকা হচ্ছে। ফলে, বইয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারাক্ষণ চোখের সামনে দেখায় গোটা বিষয়টাই মাথায় গেঁথে যাবে।’
শুধু ক্লাস রুমই নয়, সেজে উঠছে করিডরও। মহারাষ্ট্রের ওরলি আর্ট, মধ্য প্রদেশের গোন্ড উপাজাতিদের ঐতিহ্যবাহী আর্ট, সঙ্গে রাজস্থানের পিচওয়াই শিল্পের আলপনা করিডরের দেওয়ার জুড়ে। সঙ্গে রয়েছে বাংলার শান্তিনিকেতনের আলপনা। এভাবে স্কুলকে সাজিয়ে তোলার সঙ্গে ছাত্রছাত্রীদের ভারতের প্রাচীন কিছু শিল্পকলা সম্পর্কে অবগত করানোই মুখ্য উদ্দেশ্য বলে জানান পার্থপ্রতিমবাবু। এছাড়াও বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা পাঠ্যবইতে যা পড়ছে, তারই কিছু গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়ে সেগুলি আঁকা হচ্ছে। যেমন দোতলা থেকে তিনতলার ওঠার সিঁড়ির দেওয়ালে গৌতম বুদ্ধের জীবনী, তাঁর মতাদর্শ, অস্টাঙ্গিক মার্গ, বোধিবৃক্ষ ফুটিয়ে তোলা হয়েছে। কাজটা শুরু হয়েছে গত বছরের নভেম্বর থেকে। স্কুলের নিজস্ব তহবিলের অর্থ দিয়েই আপাতত কাজ চলছে। তাঁর স্কুলের প্রতিটি শিক্ষক ও শিক্ষাকর্মীর পাশাপাশি কলকাতা জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদেরও সহযোগিতা তিনি পেয়েছেন বলে জানিয়েছেন পার্থপ্রতিমবাবু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?