মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ জুন ২০২৪ ০৬ : ০৬Pallabi Ghosh
আজ দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে দুই দেশের সম্পর্ক, ভবিষ্যতে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে। বিকশিত ভারত ২০৪৭ এবং স্মার্ট বাংলাদেশ ২০৪১ গড়ে তোলা নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশের পণ্য ভারত হয়ে নেপাল এবং ভুটান সরবরাহ করা নিয়ে আলোচনা হয় এদিন। পাশাপাশি গেদে-দর্শনা থেকে চিলাহাটি-হলদিবাড়ি হয়ে ভারত-ভুটান সীমান্তের ডালগাঁও হয়ে হাসিমারা পর্যন্ত মালগাড়ি চলাচল শুরু করার জন্য মউ স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, মোট ১১ টি মউ এবং স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, "দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। বন্যা, জলবায়ু নিয়ন্ত্রণ এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত এবং গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। তিস্তা নিয়েও আলোচনা হয়েছে।" হাছান মাহমুদ জানিয়েছেন, তিস্তা সংরক্ষণ প্রকল্প নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।
তিস্তার অববাহিকায় প্রকল্প গড়ে সেখানে টাউনশিপ গড়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছে চিন। ভারত সফরের পরেই চিন যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ২০২০ সালে ঢাকাকে এই প্রস্তাব দেয় বেজিং। এখনও পর্যন্ত অবশ্য কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। তারমধ্যে ঢাকার বেজিং ঘনিষ্ঠতা ঠেকাতে তৎপর দিল্লিও। চিনের প্রস্তাবের পরেই বাংলাদেশে গিয়েছিলেন তৎকালীন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি ভারতের তরফে প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দেন। সূত্রের খবর, গতমাসে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় গিয়ে বিষয়টি নিয়ে ফের একদফা কথা বলেন ভারতের বর্তমান বিদেশ সচিব বিনয় কাতরা। আজ মোদি-হাসিনা বৈঠকে সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। সরকারিভাবে ঘোষণা করা হলেও, বাংলাদেশ এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। হাছান মাহমুদ বলেন, "দুই দেশের কমিটির বৈঠক, আলোচনা করলে তবেই আমরা বিষয়টি বুঝতে পারব। ভারতের তরফে টেকনিক্যাল টিম যাওয়াটা ইতিবাচক।" যদিও পুরোটাকেই প্রস্তাবের অংশ বলেই মন্তব্য করেছেন তিনি।
এদিন সকালে রাজঘাটে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তারপরেই হায়দ্রাবাদে হাউজে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের পাশাপাশি মৌ এবং চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন সন্ধ্যায় উপরাষ্ট্রপতি এবং পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সন্ধ্যায় ঢাকা রওনা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?