মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২২ জুন ২০২৪ ০৫ : ০৬Pallabi Ghosh
এদিনের বৈঠকে প্রথম বক্তা ছিলেন গোয়ার অর্থমন্ত্রী। তিনি সে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের প্রশংসা করেন। শেষ বক্তা চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, "আমরা সিঙ্গল ইঞ্জিন সরকার। তবে সেটা বরাদ্দের ক্ষেত্রে চিন্তা করলে চলবে না। কারণ, আমাদের রাজ্যে জিএসডিপি ২০১১ সালে ছিল ৪ লক্ষ কোটি টাকা। যদিও বর্তমানে তা বেড়ে হয়েছে ১৭ লক্ষ কোটি টাকা। ফলে পরিসংখ্যান থেকেই স্পষ্ট, পশ্চিমবঙ্গের বৃদ্ধি কতটা ভাল হয়েছে। ফলে সিঙ্গল ইঞ্জিন সরকার হলেও আমাদের রাজ্যের বৃদ্ধি খুবই ভাল হয়েছে।" তাঁর এই বক্তব্যের সঙ্গে অন্যান্যরা সহমত হয়ে অর্থমন্ত্রীর প্রশংসা করেছেন। এদিনের বৈঠকে রাজ্যের বকেয়া প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, "শুধুমাত্র অর্থ বরাদ্দ করলেই তো হবে না। সেগুলি রাজ্য যাতে পায়, তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প, যেগুলি গরীব মানুষ, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অগ্রগতির জন্য। তার মধ্যে রয়েছে মনরেগা, আবাস, জাতীয় স্বাস্থ্য মিশন, সর্বশিক্ষা অভিযান, খাদ্য সুরক্ষা প্রকল্প। যদিও আমাদের প্রাপ্য টাকা আমরা পাচ্ছি না।" তিনি বৈঠকে জানিয়েছেন, ৬৯ লক্ষ মনরেগা শ্রমিকের টাকা ২০২১ সালে কাজ করানোর পর থেকে বকেয়া রয়েছে। চন্দ্রিমার কথায়, "সেই টাকা আমরা এখনও পাইনি। আবাসে ১১ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রক অনুমোদন দিয়েছে। তারপরেও সেই টাকা দেওয়া হয়নি।"
প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও কেন্দ্রের আর্থিক সহায়তা নিয়ে সরব হন তিনি। চন্দ্রিমা বলেন, "আমাদের রাজ্যে একাধিক দুর্যোগ হয়েছে। ইয়াস, আম্ফান, কিছুদিন আগে রেমাল। আমাদের রাজ্যের জন্য সেগুলিতে কোনও টাকা দেওয়া হয়নি। আমাদের মোট ১ লক্ষ ৭১ হাজার ৬৮৮ কোটি টাকা বকেয়া রয়েছে।" রাজ্যগুলিকে সম্পদ তৈরির জন্য যে ঋণ দেওয়ার হয়, তা নিয়েও বৈঠকে সরব হন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেও পরবর্তী কিস্তির টাকা দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য প্রকল্পে রং এর ব্যবহারের বিষয়টিও উঠে আসে রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, "এটা একতরফা ভাবে করা যায় না। কারণ, রাজ্যগুলিও এখানে রয়েছে। আর তাছাড়া রং দিয়ে কারও স্বাস্থ্যের উন্নতি হয় না।" ১৫ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, রাজ্যের স্বাস্থ্যখাতে ৮৫০ কোটি বকেয়া রয়েছে বলে জানান তিনি। সেস এবং সারচার্জ রাজ্যকে দেওয়ারও দাবি তোলেন।
প্রাক বাজেটের পাশাপাশি জিএসচটি কাউন্সিলের বৈঠকে যোগ দেন রাজ্যের অর্থমন্ত্রী। তবে এবারের বৈঠকের অ্যাজেন্ডার বেশিরভাগ বিষয়ে সকলে একমত আগেই হয়ে গিয়েছিলেন। যে কারণে নির্ধারিত সময়ের আগে বৈঠক শেষ হয়। পরে সাংবাদিক সম্মেলনে নির্মলা সীতারামন বলেন, "সাধারণ মানুষকে রেলের দেওয়া পরিষেবা, প্লাটফর্ম টিকিট, বিশ্রাম কক্ষ, ওয়েটিং রুম, ব্যাটারিচালিত গাড়ি এগুলি জিএসটির আওতার বাইরে।" তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হস্টেল জিএসটির আওতার বাইরে থাকবে। প্রতিমাসে ২০,০০০ টাকার কম ঘরের ক্ষেত্রে অন্তত ৯০ দিন জিএসটির আওতার বাইরে থাকবে। এছাড়া, রাসায়নিক সারের ওপর জিএসটি প্রত্যাহার নিয়ে সংসদীয় কমিটির করা সুপারিশ পাঠানো হয়েছে মন্ত্রিগোষ্ঠীর কাছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?