রবিবার ১৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ জুন ২০২৪ ২৩ : ৩৮Kaushik Roy
৬৯এ, ডব্লিউ সি বোনার্জি স্ট্রিট, আজাদ হিন্দ বাগ, কলকাতা- ৭০০০০৬। ঠিকানাটা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ। বিরাট এক প্রাসাদোপম বাড়ি, বর্তমানে যার পলেস্তারা খসে পড়েছে চারদিক থেকে। দাঁত বের করে হাসছে ইট। যেন উপহাস করে বলতে চাইছে, জানো এই বাড়ির ইতিহাস? কে থাকতেন, একদা এখানে কাদের পদধূলি পড়েছে? আজ হয়ত সময়ের পরিবর্তন হয়েছে। কালের থাবায় বাড়ি হয়েছে জরাজীর্ণ। কিন্তু পেছনে থেকে গেছে ইতিহাস, ঐতিহ্য। কারণ, এই বাড়িটাতেই একসময় বাস করতেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বোনার্জি। বর্তমানে তাঁর স্মৃতির লেশমাত্র নেই বললেই চলে। টিকে আছে শুধু বাড়িটাই। বাড়ির দরজার সামনে রয়েছে ফলক যাতে লেখা 'সিমলা হাউস। এখানে একসময় বাস করতেন বাংলার এক উজ্জ্বল সন্তান, বিখ্যাত আইনজীবী, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি প্রয়াত ডব্লিউ সি বোনার্জি’। দরজা খুলে ভেতরে ঢুকলেই চোখে পড়বে জঙ্গল, ভেঙে পড়া দেওয়াল, খসে পড়া প্লাস্টার, বিরাট দুর্গামণ্ডপ, সারি সারি দরজা যার বেশিরভাগই বর্তমানে বন্ধ। বাড়ির নিচতলাটা একেবারেই বসবাসের অযোগ্য। অন্দরমহল এখন মূল বাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছে। বদলে গিয়েছে ঠিকানাও। তবে সেখানেও বাস করেন উমেশ চন্দ্র বোনার্জির আত্মীয়রাই। তাঁদের কেউই কথা বলতে রাজি হলেন না।
মূল বাড়ির ওপরের তলায় থাকেন গোটা বাড়ির একমাত্র বাসিন্দা ভারতী মুখোপাধ্যায়। উমেশ চন্দ্র বোনার্জি সম্পর্কে তাঁর শ্বশুরমশাইয়ের পূর্বপুরুষ। বর্তমানে ভারতীদেবীর বয়স ৭৩ বছর। কথা হল নিচে দাঁড়িয়েই। জানালেন, ‘গুনে দেখেছিলাম গোটা বাড়িতে ৫৪টা ঘর রয়েছে। তবে বেশিরভাগই এখন বসবাসের অযোগ্য। দোতলার কয়েকটা ঘর পরিষ্কার করে সেখানেই থাকি আমি’। ভারতী দেবীর দেখাশোনার জন্য একজন সেবিকা রয়েছেন। তিনিই সারাদিনের সঙ্গী। বাড়ির এই অবস্থা, প্রশাসনের কাছে সংস্কারের আবেদন জানাননি? উত্তর এল, ‘আমার স্বামী জানিয়েছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। উনি প্রায় দেড় বছর আগে মারা গেছেন। তারপর থেকে আমি একাই পড়ে আছি। দুর্গামণ্ডপটা এক ডেকরেটার্স কোম্পানি কিছুদিনের জন্য ভাড়া নিয়েছিল তাদের মালপত্র রাখার জন্য। সেটাও বন্ধ হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেসও কোনওদিন খোঁজ নেয়নি’। উমেশ চন্দ্র বোনার্জির স্মৃতিতে বাড়ির পাশেই খোলা হয়েছে সিমলা অ্যাথলেটিক ক্লাব। ভারতী দেবী জানালেন, ‘ক্লাব যখন খোলা হয়েছিল তখন শুনেছিলাম পড়াশোনা হবে, স্কুল হবে। এখন কিছুই দেখতে পাইনা। পুজোর সময় চাঁদা চাইতে আসে। তবে বিপদে আপদে ছেলেগুলোকে পাশে পাই এটাই যা’। ১৮৮৫ সালে কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র বোনার্জি। তাঁর ছোটবেলা কেটেছিল এই বাড়িতেই। বাড়ি ভেঙে পড়লেও যাতে বেহাত না হয়ে যায়, সেই চেষ্টাই করে যাচ্ছেন পরিবারের বর্তমান সদস্যরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?