মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ জুন ২০২৪ ০১ : ০০Riya Patra
বিচারপতিরা বলেন, 'আমরা শুনানির ওপর স্থগিতাদেশ দিচ্ছি না।' প্রশ্নপত্র ফাঁস এবং বৈষম্যের অভিযোগ দায়ের করা মামলাকারীদের নোটিশ জারি করে আদালত মন্তব্য করে, স্পষ্টতই, ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্ভর করছে মামলাকারীদের চূড়ান্ত ফলের ওপর। এক আইনজীবীর তরফে মোট ৭২০ নম্বরের মধ্যে ফুল মার্কস পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। তাঁর দাবি, এই পরীক্ষায় ৬৮০ এর বেশি নম্বর পাওয়া সমস্ত পরীক্ষার্থীর অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক। মেঘালয়ের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ৪০ থেকে ৪৫ মিনিট সময় নষ্ট হওয়া, কিছু এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নেই ভুল থাকা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকীদের একাংশ। পাশাপাশি গুজরাট এবং বিহারে প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলা তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট চাওয়ার আবেদন করা হয়। আইনজীবী সমীর সোধি দাবি করেন, স্বাধীন কমিটি মারফৎ তদন্তের প্রয়োজন। তাঁর বক্তব্য, 'বর্তমানে ন্যাশনাল টেষ্টিং এজেন্সির দুটি কমিটি রয়েছে, একটি অভিযোগ সংক্রান্ত এবং অপরটি উচ্চ পর্যায়ের কমিটি।'তাঁর সওয়াল, যেহেতু উচ্চ পর্যায়ের কমিটির প্রধানই এনটিএ প্রধান পদে রয়েছেন, ফলে পৃথক একটি কমিটি মারফৎ তদন্তের প্রয়োজন। তিনি আদানি হিন্ডেনবার্গ মামলার উদাহরণ তুলে ধরেন। সেখানে সেবি এবং আদানি হিন্ডেনবার্গ নিয়ে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। উল্লেখিত বিষয়টি নিয়ে নোটিশ জারি করার ব্যাপারে সম্মত হয়েছে শীর্ষ আদালত।
এদিকে, বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দিনভর উত্তপ্ত রইল জাতীয় রাজনীতি। আজ দিল্লিতে দলের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে ইউজিসির নেট এবং মেডিক্যালে ভর্তির অভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষা নিয়ে যেভাবে অনিয়মের অভিযোগকে ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেছেন রাহুল। এত অনিয়ম এবং লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যতের প্রশ্ন জড়িত বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। তিনি বলেন, 'সরকার নীরব কারণ, প্রধানমন্ত্রী অথর্ব হয়ে গিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হল লোকসভার স্পিকার নির্বাচন। সরকার এবং স্পিকার নিয়েই তিনি চিন্তিত। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং এভাবেই তাঁর সরকার টিকিয়ে রাখতে লড়াই করবেন। মোদিবাবুর সরকার চালানোর পদ্ধতি হল মানুষের প্রতি ভীতি তৈরি করা।' এরপরেই রাহুল গা্ন্ধী বলেন, "তবে এখন আর মানুষ তাঁকে ভয় পান না। মোদির মূল যে চিন্তাধারা, তা এই নির্বাচনে শেষ হয়ে গিয়েছে। এখানে বাজপেয়িজী অথবা মনমোহনজী থাকলে পারতেন। কারণ, তাঁদের মনে সম্মানবোধ, বিনয় রয়েছে। যদিও নরেন্দ্র মোদি এসবে ভয় পান না।" তিনি আরও বলেন, 'এটা জাতীয় সঙ্কট, অর্থনৈতিক সঙ্কট, শিক্ষাক্ষেত্রে সঙ্কট, এবং প্রাতিষ্ঠানিক সঙ্কট।' বিহারে প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত এবং দোষীদের শাস্তির নিদান দেন রাহুল গান্ধী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের বক্তব্য, 'দেশের পরীক্ষা পদ্ধতি ভেঙে পড়েছে। ব্যাপকহারে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম হচ্ছে এবং তাতে জড়িত এনটিএ। ইজিসি নেট পরীক্ষাও বাতিল হয়েছে পরীক্ষার একদিন পরেই। আমাদের দেশের পড়ুয়াদের ভবিষ্যত ধ্বংস হয়ে গিয়েছে এবং এনডিএ সরকার তার দায় নিচ্ছে না। মোদি এই নির্বাচনে অপদস্থ হওয়ার পরেও শিক্ষা গ্রহণ করছেন না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?