মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | NE‌T: বাতিল ‘‌নেট’‌ পরীক্ষা, কী বলছেন পরীক্ষার্থীরা?‌

Rajat Bose | ২০ জুন ২০২৪ ১৪ : ৪৪Rajat Bose
তীর্থঙ্কর দাস:‌ ‌এবার ইউজিসি–নেট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ২০২৪ সালের জুন সেশনের পরীক্ষা হয়েছিল মঙ্গলবার। বুধবার রাতে পুরোপুরি বাতিল করে দেওয়া হল এই পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে এই ঘোষণা হয়েছে। এই খবর শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন পরীক্ষার্থীরা। এতদিনের প্রচেষ্টা বৃথা। কী বলছেন তাঁরা, খোঁজ নিল আজকাল ডট ইন। 
পরীক্ষার্থী রূপা রায় জানালেন, ‘‌খবরটা পেয়ে হতবাক। এটা সত্যি দুঃখজনক ব্যাপার। এতদিন ধরে এত পরিশ্রম, পরীক্ষা দেওয়া তারপর সেটা বাতিল হওয়া। খুব খারাপ লাগছে। পরীক্ষা ভালই হয়েছিল। আশা ছিল ভাল ফল হবে, কিন্তু সেটা হল না। দেখা যাক, বলা তো হচ্ছে আবার পরীক্ষা হবে। কিন্তু সেটা কবে জানি না। এবারের প্রশ্নপত্র কেমন হবে সেটা নিয়েও যথেষ্ট ভাবতে হচ্ছে। প্রত্যাশা রাখি সবটা ভালভাবেই হবে। আবার নতুন করে মানসিক প্রস্তুতি নিতে হবে।’‌ অন্যদিকে আরেক পরীক্ষার্থী তিথি দাস জানালেন, ‘‌খবরটা প্রথমে ভেবেছিলাম ভুয়ো। কারণ পরীক্ষা দেওয়ার পরের দিন পরীক্ষা বাতিল! অসহায় লাগছে, এতদিনের পরিশ্রম জলে গেল।’‌ 
আরও এক পরীক্ষার্থী অতিন্দ্রীয় দানা জানিয়েছেন, ‘‌দীর্ঘ ৩–৪ মাস প্রস্তুতি নেওয়ার পর, অবশেষে পরীক্ষা দিয়ে যখন ইউটিউবের নানা অনলাইন চ্যানেল থেকে উত্তর পত্র দেখছি, তখন শুনছি যে পরীক্ষা বাতিল। এই যে মানসিক চাপ, এতদিনের অক্লান্ত পরিশ্রম, আবার শুরু করতে হবে সব। মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তা নিয়ে থাকতে হবে আগামী কতদিন তা জানা নেই।’‌ ‘‌নিট’‌ নিয়ে যখন বিতর্ক তু্ঙ্গে, তখন বাতিল ‘‌নেট’‌ পরীক্ষাও! ১৮ জুন পরীক্ষা হয়েছিল। তার পরের দিন অর্থাৎ ১৯ জুন একাধিক অভিযোগ জমা পড়ে। তারপরেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। ইউজিসি–নেটের পরীক্ষা আয়োজকরা জানিয়েছেন, পরীক্ষা নিয়ে যে জালিয়াতির অভিযোগ উঠেছে, সেটার তদন্ত করে দেখা হবে। তদন্ত করবে সিবিআই।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া