রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৮ জুন ২০২৪ ২০ : ২৭Kaushik Roy
বিচারপতি ভাট্টি বলেন, "মনে করুন, একজন ব্যক্তি যিনি অনিয়ম করলেন এবং উত্তীর্ণ হয়ে চিকিৎসক হলেন, তিনি সমাজের পক্ষে অনেক বেশি ক্ষতিকর হয়ে উঠবেন। আমরা জানি, পরীক্ষার্থীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কতটা পরিশ্রম করেন।" তিনি স্পষ্ট জানিয়ে দেন, এনটিএ কে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে তা স্বীকার করতে হবে এবং তারপরেই নিট পরীক্ষার প্রতি জনসাধারণের আস্থা ফিরে আসবে। বিচারপতি মন্তব্য করেন, "যদি আপনাদের কোনও ভল হয়ে থাকে, তাহলে আপনাদের বলতে হবে, যে ভুল হয়েছে। সেই পদক্ষেপই আমরা করব এবং তারফলেই একমাত্র আপনাদের কাজের প্রতি আস্থা ফিরে আসবে। যদি সমস্ত পরীক্ষার্থীর পারফরম্যান্স খতিয়ে দেখা যায়, তাহলে অবশ্যই ধরা পড়বে কোথায় ভুল হয়েছে, কতগুলি ফোন ব্যবহার করা হয়েছে। আমরা অবশ্যই পদক্ষেপ করব তবে ছুটির সময় একটু ধীরে পদক্ষেপ করব।"
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মামলাকারীরা। ৬ জুলাই শুরু হতে চলেছে নিট পরীক্ষার কাউন্সেলিং। সেই পরিস্থিতিতে তদন্তের স্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিনের শুনানিতে বিচারপতি বিক্রম নাথ বলেন, "আমরা আপনাদের থেকে সময়ে পদক্ষেপ চাই।" জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, গত সপ্তাহে ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকেই প্রমাণ হয়, কর্তৃপক্ষ পড়ুয়াদের সম্পর্কে উদ্বিগ্ন। এদিকে, আজ যন্তরমন্তরে জমায়েত হয়ে বিক্ষোভ করে আম নেতা, কর্মীরা। নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি করেন তিনি। আপ নেতা এবং দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, "নিটে পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লক্ষ। এই পরীক্ষার জন্য তাঁরা দৈনিক ১৬ থেকে ১৮ ঘণ্টা সময় ব্যায় করেছেন। কখনও শোনা যায়নি, পরীক্ষার পাস করার জন্য ঘুষ দিতে হয়েছে।" তিনি বলেন, "কিছু পড়ুয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা চাই বিষয়টির তদন্তের জন্য একটি কমিটি গঠান করা হোক এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করা হোক।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?