মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Delhi: কেন্দ্রের সংবাদমাধ্যমের ওপর নজরদারির বিরোধিতা প্রেস ক্লাবের

Pallabi Ghosh | ১৫ জুন ২০২৪ ০৩ : ১১Pallabi Ghosh
বীরেন ভট্টচার্যের, দিল্লি: সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করছে কেন্দ্র। এই অভিযোগ তুলে এই সম্পর্কিত বিলের বিরোধিতা করে বিবৃতি জারি করল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। মোদি সরকারের আনা চারটি বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। এই দাবিকে সমর্থন জানিয়েছে ইন্ডিয়ান জার্নালিষ্ট ইউনিয়ন, দিল্লি ইউনিয়ন জার্নালিষ্ট, ডিজিপাব নিউজ ফাউন্ডেশন, ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন, ওয়ার্কিং নিউজ ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ওয়মেনস প্রেস কর্পস, কোগিটো মিডিয়া ফাউন্ডেশন, কলকাতা, মুম্বইয়, তিরুঅন্তপুরম এবং চণ্ডীগড়।
প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, "ব্রডকাষ্ট সার্ভিসেস রেগুলেশন বিলটিতে, ওটিটি সহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের ওপর নজরদারির বিধি জোরদার করা হয়েছে।" পাশাপাশি রেজিষ্ট্রেশন, কনটেন্টের মূল্যায়ন কমিটি এবং ত্রিস্তরীয় নজরদারির ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। প্রেস ক্লাব এবং ডিজিটাল সংবাদমাধ্যম সংস্থাগুলির বক্তব্য, এই বিলগুলির মধ্য দিয়ে সংবাদমাধ্যমে নজরদারির পথ পোক্ত করা হয়েছে। প্রেস ক্লাবের বক্তব্য, ডিজিটাল পার্সোনেল ডাটা প্রোটেকশন আইনে তথ্যের অধিকার খর্ব করা হয়েছে। বিবৃতিতে দাবি তোলা হয়েছে, ডিজিটাল পার্সোনেল ডাটা প্রোটেকশন আইনের যে সমস্ত বিধি তথ্যের অধিকার আইন খর্ব করে, সেগুলি সংশোধন অথবা প্রত্যাহার করতে হবে। ব্রডকাষ্ট সার্ভিসেস রেগুলেশন বিল, ডিজিটাল পার্সোনেল ডাটা প্রোটেকশন আইন, প্রেস অ্যান্ড রেজিষ্ট্রেশন অফ পিরিওডিক্যালস আইন এবং তথ্যপ্রযুক্তি সংশোধন আইনের বিরোধিতা করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া