রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Sister Nivedita University: ঝুঁকিই দেয় নতুন কিছু গড়ার প্রেরণা

Kaushik Roy | ১০ নভেম্বর ২০২৩ ১৯ : ৪৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: উদ্যোগ এবং উদ্ভাবন স্বনির্ভরতার সোপান। এর জন্য যে ঝুঁকিটা নেওয়া হয় সেটাই এই প্রতিযোগিতার পৃথিবীতে একজনের স্বকীয়তাকে নতুন কিছু গড়ার প্রেরণা দেয়। বিশ্ব শিল্পোদ্যোগ দিবসকে মাথায় রেখে গত ৯ অক্টোবর নিউ টাউনে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) "উদ্যোগ" আয়োজন করেছিল একটি সেমিনার। প্রসঙ্গত পড়ুয়াদের উদ্ভাবনী ক্ষমতাকে উৎসাহ দিতে "উদ্যোগ" হল এসএনইউ"র "সেন্টার ফর আত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আইপিআর, ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন"। উপস্থিত ছিলেন জনপ্রিয় রেস্তোরাঁ চেন "ভজহরি মান্না"র এগজিকিউটিভ ডিরেক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি, "ডিসট্রোনিক্স"-এর অন্যতম প্রতিষ্ঠাতা রোহিত সরকার এবং এসএনইউ"র উপাচার্য অধ্যাপক ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্টরা।

উদ্যোগ ও উদ্ভাবনের প্রসঙ্গে সত্যজিৎ রায়ের উদাহরণ টেনে সিদ্ধার্থ চ্যাটার্জি বলেন, "চাকরি করতে করতেই সত্যজিৎ রায় চলচ্চিত্র নিয়ে কাজ শুরু করেছিলেন। সেখান থেকেই ঝুঁকি নিয়ে নিজস্ব মেধার তিনি পরিপূর্ণ ব্যবহার করেন। যার ফল "পথের পাঁচালি"। যেটাকে বলা যেতে পারে নিজস্ব উদ্যোগের একটি অসাধারণ উদাহরণ।" তাঁর কথায়, উদ্যোগ বলতে শুধু ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল বা আইনের উৎকর্ষকেই বোঝায় না। এটা যে কোনও কিছুই হতে পারে। আমেরিকার সিলিকন ভ্যালির একটি নামকরা প্রতিষ্ঠানে সফটওয়ার ইঞ্জিনিয়ার ছিলেন রোহিত সরকার। চাকরি ছেড়ে ২০১৫তে গড়ে তোলেন নিজস্ব উদ্যোগ। তিনি বলেন, " দেশেই আমরা হার্ডওয়ার তৈরি করি। ৭০ শতাংশের বেশি হয় দেশীয়ভাবে। চায়না বা কোরিয়ার জিনিসের ওপর নির্ভর না করেই।" তাঁর কথায়, "পরিবারকে রাজি করানো থেকে মূলধনের ব্যবস্থা, উদ্যোগী হয়ে উঠতে দরকার সহযোগিতার।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া