মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | Attack : ভূস্বর্গে জঙ্গি হামলা নিয়ে সরব বিরোধীরা

Sumit | ১২ জুন ২০২৪ ০৪ : ২৭Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য, দিল্লি : সংসদের ভিতরে, নির্বাচনী জনসভা থেকে শুরু করে নানান আইন নিয়ে ভাষণে নয়া কাশ্মীরের কথা শোনা গিয়েছে বিজেপি নেতাদের গলায়। বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে ২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর সেখানে শান্তি ফিরেছে। তৃতীয় এনডিএ সরকার শপথগ্রহণের পর পর জঙ্গি হামলা হওয়ায়, কেন্দ্রের সেই বক্তব্যকে হাতিয়ার করে সমালোচনায় সরব বিরোধীরা। কাশ্মীরের হামলা প্রসঙ্গে বিরোধী শিবিরের দাবি, এটাই নয়া কাশ্মীরের চিত্র।

দুদিন আগে জম্মুতে তীর্থ যাত্রী বোঝাই বাসে জঙ্গি হামলা হয়। সেই ঘটনায় প্রাণ হারান ৯ জন যাত্রী। গতকাল মঙ্গলবার রাতে কাশ্মীরের কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার হয়। গুলি বিনিময়ে প্রাণ হারান আধা সামরিক বাহিনীর এক জওয়ান। সেখানে যেভাবে অস্থিরতা তৈরি হয়েছে, তারজন্য কেন্দ্রীয় সরকারের ভুল নীতি এবং অতি আগ্রাসী মনোভাবকেই দায়ী করেছে বিরোধী শিবির। জম্মু ও কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর বলেছেন, "সবচেয়ে বড় ঘটনা ঘটেছে শিবখোরি এলাকায়। তীর্থযাত্রীরা বৈষ্ণেোদেবী মন্দিরে যাচ্ছিলেন। তারপরেও আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এগুলো কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। যবে থেকে কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে, তবে থেকে এই ধরণের ঘটনা ঘটছে।" সিদ্ধান্ত বলতে, তিনি ৩৭০ ধারা প্রত্যাবর্তনকেই বুঝিয়েছেন বলে কংগ্রেস সূত্রের দাবি। কংগ্রেস নেতা বিবেক তানখা বলেছেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলব, কাশ্মীরটা শুধু ৩৭০ ধারা নিয়ে নয়। এই ধারা প্রত্যাবর্তন ছাড়া আর কোনও পরিবর্তন হয়নি। এরফলে কাশ্মীরী পণ্ডিত এবং অন্যান্যদের একাংশ খুশি হতে পারেন। কাশ্মীরের সঙ্গে যাঁরা জড়িত, সকলকে নিয়ে সিদ্ধান্ত নিলে বা ভাগীদার করলে তবেই সেখানকার চিত্র বদলাবে।" পাশাপাশি দিল্লিতে দলের সদর দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের কথায়, "এরজন্য কে দায়ী? আবকি বার বলে স্লোগান দেওয়া ব্যক্তি কোথায়? প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি জম্মু ও কাশ্মীর যাবেন না? এটা তাঁরই দায়িত্ব। যদি তিনি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তাঁর প্রধানমন্ত্রী পদে থাকার কোনও অধিকার নেই।" ন্যাশনাল কনফারেন্স নেতা এবং সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেন, "এখনও আমাদের প্রতিবেশীদের নিয়ে সমস্যা। সামরিক শক্তি দিয়ে সেই সমস্যা মেটানো যাবে না। প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা না করলে তার সমাধান হবে না। এই সমস্ত জঙ্গিরা সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ছে। সেখানে যে সরকারই হোক না কেন, আমাদের একই সমস্যার মোকাবিলা করতে হবে। অমরনাথ যাত্রা আসছে। যে কোনও ছোটো ঘটনার প্রভাব পড়বে সারা দেশে। আমরা মানে কাশ্মীরীরা এরজন্য দায়ী নই।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া