শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Letter : আইপিএস চেয়ে ফের রাজ্যগুলিকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

Sumit | ১২ জুন ২০২৪ ০৪ : ১৫Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য, দিল্লি : রাজ্যগুলি পর্যাপ্ত সংখ্যক আইপিএস অফিসারের নামের তালিকা পাঠাচ্ছে না। সেই কারণে কেন্দ্রীয় সরকারের শূন্যপদগুলি পূরণ করাও সম্ভব হচ্ছে না। এই মর্মে রাজ্যগুলিকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলা সহ মোট ২৪টি রাজ্যকে এই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। হিমাচলপ্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বাদ দিয়ে বাকি সমস্ত রাজ্যকেই এই চিঠি পাঠানো হয়েছে।

কেন্দ্রের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, "রাজ্যের তরফে সিএপিএফ সহ কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ডেপুটেশনে নিয়োগ করার জন্য পর্যাপ্ত সংখ্যক আইপিএস অফিসার পাঠানো হচ্ছে না, বিশেষ করে এসপি এবং ইন্সপেক্টর জেনারেল বা আইজি পদ মর্যাদার অফিসারের পর্যাপ্ত সংখ্যক নামের তালিকা পাঠানো হচ্ছে না। যত দ্রুত সম্ভব এসপি এবং আইজি পদ মর্যাদার আইপিএস অফিসার ডেপুটেশনে পাঠাতে হবে যাতে কেন্দ্রের শূন্যপদগুলি দ্রুত পূরণ করতে পারে মন্ত্রক।" স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এসপি পদমর্যাদায় অনুমোদিত শূন্যপদের সংখ্যা ২২৮টি। সেখানে ফাঁকা রয়েছে ১২৯টি পদ। ডিআইজি পদ মর্যাদার ২৫৬টি অনুমোদিত শূন্যপদের মধ্যে ফাঁকা রয়েছে ৮১টি এবং ১৪৭টি অনুমোদিত শূন্যপদের মধ্যে আইজি পদে ফাঁকা রয়েছে ২৫টি। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরেও একই বিষয় জানিয়ে রাজ্যগুলিকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক।

নির্দিষ্ট সময় অন্তর রাজ্যগুলিকে চিঠি দিয়ে ডেপুটেশনে অফিসার চেয়ে পাঠায় কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এমপ্যানেলমেন্ট পদ্ধতি বা তালিকাভুক্ত হওয়া বাধ্যতামূলক প্রক্রিয়াটি তুলে দেয় কেন্দ্রীয় সরকার। ১৪ বছরের অভিজ্ঞতা থাকলেই যে কোনও অফিসারকে কেন্দ্রীয় সরকারের ডিআইজি পজদে নিয়োগ করার বিধি প্রচলন করা হয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া