সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | LocANTS: শিশুদের রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্র 'লকঅ্যান্টস', ব্যবহার শুরুর ভাবনা ভারতেও

Riya Patra | ১২ জুন ২০২৪ ২৩ : ৫৯Riya Patra
বিভাস ভট্টাচার্য: এবার ভারতেও ব্যবহার হতে পারে শিশুদের রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্র 'লকঅ্যান্টস'। ইংল্যান্ডে বসবাসকারী এক বঙ্গ সন্তানের তৈরি এই যন্ত্র ইতিমধ্যেই সেদেশে রোগ নির্ণয়ে যথেষ্টই সাড়া ফেলেছে। সাফল্যের গ্রাফের উর্দ্ধগতি দেখে ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত 'রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ'-এর তরফে আধুনিক এই যন্ত্রটি আফ্রিকা, ইউরোপের কয়েকটি দেশে এবং এশিয়ার ভারত ও নেপালে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। 
আধুনিক এই যন্ত্রটির মাধ্যমে বহুদূরে কোনও হাসপাতালে বসে একজন চিকিৎসক তাঁর রোগীকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখতে পারবেন। এককথায় বড় ডাক্তারবাবু পৌঁছে যাবেন দূরবর্তী কোনও হাসপাতালে। যন্ত্রটির আবিষ্কর্তা আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের প্রাক্তনী ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অরুণাভ ধর জানিয়েছেন, যন্ত্রটির দুটি অংশ রয়েছে। যার 'মনিটর' থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এবং অপর অংশটি থাকবে দূরবর্তী হাসপাতালে রোগীর কাছে। ওই অংশে আছে একটি স্পিকার ও একটি ক্যামেরা। ডা. অরুণাভ ধর বলেন, 'এতটাই নিখুঁত এই যন্ত্র যে এর সাহায্যে রোগীর ইকো কার্ডিয়োগ্রাফি'র রিপোর্টও প্রয়োজনে দেখে নেওয়া যাবে। দেখা যাবে চোখের ভেতরে সুক্ষ্ম অংশ। এককথায়, রোগীকে সামনে পেয়ে একজন চিকিৎসক যেভাবে পরীক্ষা করে দেখতে পারেন এই যন্ত্রের সাহায্যেও ঠিক একইভাবে দেখে নেওয়া সম্ভব।' এই যন্ত্রের আবিষ্কারে ডা. অরুণাভ ধর ছাড়াও আছেন চিকিৎসক ডাঃ সুসান ব্রোষ্টার এবং আরেক বঙ্গ সন্তান প্রযুক্তিবিদ রণদীপ চ্যাটার্জি। 
যন্ত্র তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৮তে। শেষ হয়েছে ২০২১ সালে। ২০২২ সালে পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। যন্ত্রটিকে আরও উন্নত বা 'সেকেন্ড জেনারেশন' তৈরির কাজ চলছে বলে তিনি জানান।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া