মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | RAHUL: রায়বরেলিতে জয়ের পর ধন্যবাদ সভা রাহুলের ‌

Sumit | ১১ জুন ২০২৪ ০১ : ০৬Sumit Chakraborty
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। রায়বরেলি কেন্দ্রে জয়ী হওয়ার পর প্রথমবার ‘‌জন আভার সভা’‌ করলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার বিকেলে রায়বরেলিতে ওই সভা থেকে বিজেপিকে নিশানা করেন কংগ্রেস নেতা। তাঁকে বিরাট জয় উপহার দেওয়ার জন্য রায়বরেলির জনগণকে ধন্যবাদ জানান রাহুল। বলেছেন, উত্তরপ্রদেশের মানুষ ঘৃণা ও হিংসার বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপি হেরেছে অযোধ্যা লোকসভা আসনে। কেবল অযোধ্যা নয়, বারাণসীতে কোনওক্রমে জিতেছেন প্রধানমন্ত্রী। রাহুল দাবি করেছেন, বারণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁর বোন প্রিয়াঙ্কা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে প্রধানমন্ত্রী ২ থেকে ৩ লক্ষ ভোটে হেরে যেতেন। উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির ভালো ফলের জন্য অখিলেশ যাদবকে ধন্যবাদ জানান রাহুল। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ফল পেয়েছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। বোন প্রিয়াঙ্কাকেও ধন্যবাদ জানিয়েছেন। রাহুলের ভাষণের শেষে বোনকে পাশে নিয়ে রায়বরেলিবাসীর উদ্দেশে বলেন,‘‌এক অউর আইডিয়া হ্যায় হামারে পাস, ওহ্‌ বাদ মে বাতাউঙ্গা।’‌ রাহুলের ওই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছে, তাহলে কী আগামী দিনে প্রিয়াঙ্কাকে উত্তর প্রদেশে বড় কোনও দায়িত্ব দিতে চলেছে কংগ্রেস?
দেশের সংবিধান, গণতন্ত্রকে বাঁচাতে লড়াই চালিয়ে যাবেন বলে রাহুল জানান। এদিন মোদি-‌অমিত শাহকে নিশানা করে বলেছে, মোদি-‌শাহ দেশের সংবিধানকে শেষ করে দিতে চায়। জনগণের উদ্দেশে রাহুল বলেন, ‘‌আপনারা নিশ্চয় ছবি দেখেছেন নরেন্দ্র মোদির সংবিধানের উপর মাথা ছোঁয়ানোর। দেশের জনগণই এটা করিয়েছি। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে জনগণের বার্তা স্পষ্ট, সংবিধানকে নিয়ে খেলা কোনওভাবে তারা বরদাস্ত করবেননা।’‌ অন্যদিকে, এনডিএ সরকারের মন্ত্রিসভায় পরিবারতন্ত্রের ছড়াছড়ি। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন রাহুল। এক্স হ্যান্ডলে বিজেপি ও শরিকদলের মন্ত্রীদের ছবি দিয়ে পোস্ট করেছেন কংগ্রেস নেতা। লিখেছেন,‘‌এনডিএ মন্ত্রিমন্ডল নয়, এনডিএ কা পরিবার মন্ডল।’ রাহুল লিখেছেন,যারা সংগ্রাম, সেবা ও ত্যাগের ঐতিহ্যকে পরিবারতন্ত্র বলে অভিহিত করেন, তারাই তাদের ‘‌সরকারি পরিবারে’‌ ক্ষমতার ভাগাভাগি করছেন। কথা ও কাজের এই পার্থক্যকে নরেন্দ্র মোদি বলে! এদিকে, কংগ্রেস মুখপাত্র রাগিনী নায়েক গুরুতর অভিযোগ করেছেন সাংবাদিক ও সঞ্চালক রজত শর্মার বিরুদ্ধে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ‘‌অন এয়ার’‌ বিতর্কে রাগিনী সম্পর্কে ‘‌কুরুচিকর’ ভাষা ব্যবহার করেন। বিষয়টি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস মুখপাত্র। সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এদিনই তুঘলক রোড থানায় ফৌজদারি ধারায় মামলা রুজু করেছেন রজতের বিরুদ্ধে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া